Tuesday, June 16, 2026

প্রথম প্রস্তুতি ম‍্যাচে জয় টিম ইন্ডিয়ার

Date:

Share post:

হাতে আর মাত্র কয়েকটা দিন। তারপরই শুরু টি-২০ বিশ্বকাপ ( T-20 World Cup)। ২৩ অক্টোবর প্রথম ম‍্যাচে ভারতের ( India) মুখোমুখি পাকিস্তান (Pakistan)। হাইভোল্টোজ ম‍্যাচের আগে নিজেদের গুছিয়ে নিতে মরিয়া টিম ইন্ডিয়া। তার জন‍্য বেশ কয়েকটি প্রস্তুতি ম‍্যাচও খেলবেন রোহিত শর্মারা (Rohit Sharma)। আজ ছিল ভারতের প্রথম প্রস্তুতি ম‍্যাচ। প্রতিপক্ষ ওয়াকায় ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (Western Australia)। প্রথম প্রস্তুতি ম্যাচ খেললেন রোহিত শর্মারা। আর প্রথম ম্যাচেই ১৩ রানে জিতল ভারত।এই ম‍্যাচে খেলেননি বিরাট কোহলি।

এদিন ম‍্যাচে টসে জিতে প্রথমে ব‍্যাট করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৫৮ রান তোলে। ব্যাট হাতে দুরন্ত ছন্দে সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়া। সূর্যকুমার করেন ৩৫ বলে ৫২ রান। তিনটি চার ও তিনটি ছয় হাঁকান তিনি। হার্দিকের ব্যাট থেকে আসে ২০ বলে ২৭। তবে নতুন ওপেনার জুটি ব‍্যর্থ এদিন। ৩ রান করেন রোহিত শর্মা। ৯ রান করেন ঋষভ পন্থ। ২২ রান করেন দীপক হুডা।

এদিকে আট উইকেটে ১৪৫ রানে গুটিয়ে যায় ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। বল হাতে ঝলসালেন অর্শদীপ সিং। তিন ওভার বল করে ছয় রানে তুলে নিলেন তিন উইকেট। যুজবেন্দ্র চ‍্যাহাল ১৫ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট। ২৬ রানে দুই উইকেট পেয়েছেন ভুবনেশ্বর কুমার। একটি উইকেট নেন হর্ষল প‍্যাটেল।

১৩ অক্টোবর ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফের একটি প্রস্তুতি ম‍্যাচে খেলবে ভারত। আর তারপর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবেন রোহিত শর্মারা। যেই ম্যাচগুলির আয়োজক আইসিসি।

আরও পড়ুন:নয়া নজির রোনাল্ডোর, ক্লাব ফুটবলে ৭০০ গোল পূর্ণ করলেন CR7

Related articles

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...

মোদিকে স্বাগত জানাতে ‘স্বচ্ছতা সে স্বাগত’, তিন দিন শহরের রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের আগে তিলোত্তমাকে ‘নতুন রূপে’ সাজিয়ে তোলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২১ জুন...

ওমানে মার্কিন হানায় ভারতীয়দের মৃত্যুর আবহেই ফ্রান্সে প্রধানমন্ত্রী মোদি, সাক্ষাৎ ট্রাম্পের সঙ্গেও!

ওমান উপসাগরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তিন জন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় যখন ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক চাপানউতর...

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...