Tuesday, March 31, 2026

পুরুলিয়ায় সারি সারি গবাদি পশু বোঝাই গাড়ি আটক, পাচারের অভিযোগে গ্রফতার ৫০

Date:

Share post:

কয়েকদিন আগে নামী দুধের গাড়ি উল্টে বের হয়েছিল গরু।পুরুলিয়ার হুড়ায় সেই ঘটনাকে ঘিরে উঠেছিল গরু পাচারের অভিযোগ। ফের সেই একই জায়গায় এবার গরু-মোষ বোঝাই বেশ কয়েকটি গাড়ি আটক করলেন তৃণমূল কর্মীরা। তারপর তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। গাড়িগুলির চালক ও খালাসি সহ মোট ৫০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হওয়া গবাদি পশুগুলির মধ্যে ইতিমধ্যেই ৮টি বাছুরের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন:কয়েক ঘণ্টার তফাতে পর পর তিনটি দুর্ঘটনা, পুরুলিয়ায় মৃত ৫


রবিবার রাতের অন্ধকারে ৬০ নং জাতীয় সড়কে পুরুলিয়ার হুড়ার কাছে ২৭টি গাড়িতে করে পশুগুলিকে বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ। পুলিশ সূত্রের খবর, আটক করা হয়েছে মোট ২৩টি গাড়ি। এ নিয়ে পুরুলিয়া জেলার পুলিশ সুপার এস সেলভামুরুগন জানিয়েছেন, ২৩টি গাড়ি থেকে আটক করা হয়েছে গরু এবং মোষ মিলিয়ে মোট ১৪৯টি গবাদি পশু। পুলিশ আরও জানিয়েছে, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ওই গবাদি পশু উত্তরপ্রদেশ এবং বিহারে নিয়ে যাওয়া হচ্ছিল।ধৃতদের বিরুদ্ধে গবাদি পশু পাচার-সহ বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে।

Related articles

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...

রাহুলের মৃত্যুতে দানা বাঁধছে রহস্য! পুলিশের অনুমতি ছাড়াই চলছিল শুটিং?

জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া টলিপাড়ায়। তবে শোকের আবহেও তালসারির সমুদ্রসৈকতে ঠিক কী ঘটেছিল,...