Saturday, June 13, 2026

বৃহস্পতিবার বিজয়া সম্মিলনীতে থাকবেন মুখ্যমন্ত্রী, রাজ্যজুড়ে বিজয়া পালন কর্মসূচি তৃণমূলের

Date:

Share post:

রাজ্যজুড়ে বিজয়া সম্মিলনী পালন করবে তৃণমূল (TMC)। বৃহস্পতিবার, ‘উত্তীর্ণ হল’-এ বিকেল সাড়ে তিনটে নাগাদ তৃণমূলের ভবানীপুর বিধানসভার পক্ষ থেকে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়েছে। সেখানেই উপস্থিত থাকবেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। মঙ্গলবার, টুইট করে একথা জানান তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। একই সঙ্গে তিনি জানান রাজ্যজুড়েই এই কর্মসূচি পালন করবে তৃণমূল।

জনসংযোগের লক্ষ্যে রাজ্যজুড়ে শুরু তৃণমূলের বিজয়া সম্মিলনী। সূত্রের খবর ১২ দিন ধরে চলবে এই জনসংযোগ কর্মসূচি। এই কর্মসূচি কীভাবে পালন করতে হবে তা ইতিমধ্যেই দলের সব বিধায়ক, জনপ্রতিনিধিদের জানিয়ে দেওয়া হয়েছে বলে তৃণমূল সূত্রে খবর।

আরও পড়ুন- ঘনিষ্ঠ মুহূর্তের আদরে ব্রেন স্ট্রোক! প্রেমিকার ‘আদরের দাগ’ শেষ করল প্রেমিককে


Related articles

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...