Monday, April 6, 2026

জাতীয় গেমস ফুটবলের ফাইনালে বাংলার সামনে আজ কেরল

Date:

Share post:

আজ জাতীয় গেমস ফুটবলের ফাইনালে নামছে বাংলা। প্রতিপক্ষ কেরল। সন্তোষ ট্রফির ফাইনালে এই কেরলের কাছে হেরে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন চূর্ণ হয়েছিল বাংলার। মঙ্গলবার যেন তারই প্রতিশোধ নেওয়ার পালা।

রবিবার সেমিফাইনালে সার্ভিসেসকে ১-০ গোলে হারান অমিত টুডুরা। কিন্তু জাতীয় গেমসের ফুটবলে ফাইনালে উঠলে চিন্তায় ছিল বাংলা শিবিরে। একমাত্র গোল করে সেমিফাইনালে জয়ের নায়ক সুরজিৎ চোট পান গুরুতর। স্টেডিয়াম থেকেই তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালেও। তবে সুরজিতের চোট গুরুতর নয় বলেই জানা গিয়েছে। জানা যাচ্ছে সোমবার সন্ধ্যায় দলের সঙ্গে অনুশীলনও করেছেন তিনি। এই নিয়ে বাংলার কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য বলেন, “সুরজিতের কোনও সমস্যা নেই। চিকিৎসকরা ওকে খেলার অনুমতিও দিয়েছেন।”

কয়েক মাস আগেই সন্তোষ ট্রফির ফাইনালে কেরলের কাছে হেরেছে বাংলা। আবার সামনে কেরল। যদিও এই নিয়ে গুরুত্ব দিচ্ছেন না বিশ্বজিৎ। তিনি বলেন, “প্রতিপক্ষকে নিয়ে ভাবছি না। ওদের খেলা দেখার সুযোগ সে ভাবে পাইনি। বাংলা জেতার জন্যই সব সময় মাঠে নামে। দলে অভিজ্ঞ স্ট্রাইকাররা রয়েছে। কলকাতা লিগে নিজেদের প্রমাণ করেই বাংলা দলে জায়গা করে নিয়েছে। চ্যাম্পিয়ন হওয়া ছাড়া অন্য কিছুই ভাবতে চাই না এই মুহূর্তে।”

এবার শুরু থেকেই জাতীয় গেমসে দুরন্ত ছন্দে বাংলা দল। বিশ্বজিৎ ভট্টাচার্যের কোচিংয়ে শুরু থেকেই দাপট দেখাচ্ছে বাংলা। প্রথম ম্যাচে পাঞ্জাবকে ২-১ গোল‌ে হারান সুরজিৎ হাঁসদারা। দ্বিতীয় ম্যাচে ৩-১ গোলে জয় পায় গুজরাতের বিরুদ্ধে। কর্নাটকের বিরুদ্ধে একই ফলে হারিয়ে গ্রুপ পর্বে জয়ের হ্যাটট্রিক করে শেষ চারে যোগ্যতা অর্জন করে বাংলা।

আরও পড়ুন:চেন্নাইয়ান এফসির কাছে হারের পর কী বললেন বাগান কোচ?

Related articles

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে পাকিস্তানে ঢুকে মারব: হুঙ্কার অভিষেকের

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে বাড়িতে ঢুকে মারব- পাক প্রতিরক্ষা মন্ত্রীর কলকাতা উড়িয়ে দেওয়ার হুমকির পাল্টা তোপ...

বন্ধুর মৃত্যুতে বড়ো সিদ্ধান্ত! ম্যাজিক মোমেন্টস ছাড়লেন অম্বরীশ

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunodoy Banerjee) মর্মান্তিক মৃত্যুর পর ঠিক এক সপ্তাহ পেরোতেই মুখ খুললেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য...