Thursday, April 9, 2026

কার্নিভালের ৬৫ লোকশিল্পীকে আর্থিক অনুদান

Date:

Share post:

প্রথমবার জেলার পুজো কার্নিভালে অংশ নিয়েছিলেন দূর দুরান্ত থেকে আসা বহু শিল্পী। বর্ণাঢ্য কার্নিভালকে আরও সুন্দর করে তুলতে  অংশ নিয়েছিলেন  ৬৫ জন লোকশিল্পী। বহরমপুরে অনুষ্ঠিত কার্নিভালে উপস্থিত সেইসব লোকশিল্পীদের জন্য আর্থিক অনুদানের কথা ভাবা হয়েছে।৭  অক্টোবর বহরমপুর ওআইএমএ ময়দানে দুর্গাপুজো কার্নিভালের আয়োজন করে জেলা প্রশাসন এবং তথ্য-সংস্কৃতি দফতর। তাতে বারোটি পুজো কমিটি অংশ নেয়।

আরও পড়ুন: সেলফি কেড়ে নিল ৩ টি তরতাজা প্রাণ


কার্নিভাল  উপলক্ষে জেলার বেলডাঙা, কান্দি, রানিনগর-সহ বিভিন্ন এলাকার ৫০ জন ঢাকী ছিলেন। এছাড়া রাইবেঁশে নৃত্যের জন্য ১৫ জন লোকশিল্পীও আমন্ত্রিত ছিলেন। জেলা তথ্য-সংস্কৃতি আধিকারিক প্রবাল বসাক জানান, খরগ্রামের আবু খালেদ তাঁর ১৫ জন রাইবেঁশে শিল্পী নিয়ে অংশ নেন। এছাড়া ৫০ জন ঢাকি ছিলেন। ওই ৬৫ জনকে হাজার  টাকা করে দেওয়া হবে। জেলায় ১৩ হাজার লোকশিল্পী রয়েছেন। রাজ্য সরকার ওঁদের মাসে হাজার টাকা ভাতা দেয়। ওঁরা দুর্গাপুজোর বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে অর্থ উপার্জন করেছেন।

Related articles

মাছ উৎপাদনে সাবলম্বী বাংলা: ‘আমোদি-প্রমোদিবাবুদের’ ধুয়ে দিয়ে জানালেন তৃণমূল সুপ্রিমো

মাছে-ভাতে বাঙালির পাতে নজর গেরুয়া শিবিরের। আমিষ খাওয়া নিয়ে বেশিরভাগ বাঙালিকে তীব্র কটাক্ষ করা বিজেপির (BJP) ভোলবদল। কারণ,...

IPL:কেকেআর ম্যাচের আগে প্রকাশ্যে পন্থের গুণ, জানুন আবহাওয়ার আপডেট

লক্ষ্মীবারের বৃষ্টি ভেজা সন্ধ্যায় ইডেনে বঙ্গ-ভঙ্গ। কেকেআর (KKR) খেলতে নামছে কলকাতার শিল্পপতির দল লখনউ সুপার জায়ান্টাসের(LSG) বিরুদ্ধে। কলকাতার...

IPL: নায়ক হওয়ার দিনেই খলনায়ক, দিল্লি সাজঘরেও একা হয়ে গেলেন মিলার!

হিরো হওয়ার ম্য়াচে ট্রাজিক ডেভিড মিলার(David Miller)। বুধবার রাতে গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিরুদ্ধে জয়ের দুয়ারে গিয়েও ১...

১০০০ কোটির কেলেঙ্কারি হুমায়ুনের, জড়িত প্রধানমন্ত্রীর দফতরও! ফাঁস করল তৃণমূল

ফাঁস হয়ে গেল বিজেপির সঙ্গে হুমায়ুন কবীরের (Humayun Kabir) আঁতাত। ভিডিও প্রকাশ করে বাংলার নির্বাচনে কেন্দ্রের বড় ষড়যন্ত্রের...