Thursday, April 9, 2026

মোমিনপুরের ঘটনায় NIA ধারা যুক্ত না করায় ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

Date:

Share post:

মোমিনপুরের ঘটনায় (Mominpur Incident) পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করল আদালত। কেন বোমাবাজির অভিযোগ পাওয়া সত্ত্বেও NIA ধারা মামলায় যুক্ত করা হল না? প্রশ্ন আদালতের। একইসঙ্গে গোটা ঘটনায় কলকাতার পুলিশ (Kolkata Police) কমিশনারকে তলবেরও হুঁশিয়ারি দিয়েছে কলকাতা হাইকোর্ট।

বুধবার মোমিনপুর মামলার শুনানি চলাচালীন কলকাতা বিচারপতি জয়মাল্য বাগচীর নেতৃত্বাধীন হাইকোর্টের ডিভিশন বেঞ্চের প্রশ্ন, রাজ্য কী পদক্ষেপ নিয়েছে নাগরিক নিরাপত্তায়? পাশাপাশি কলকাতা পুলিশের ত্রুটি নিয়েও লিখিত জবাব চেয়েছে ডিভিশন বেঞ্চ। বেলা ২টো নাগাদ এই মামলার পরবর্তী শুনানি হবে বলে খবর আদালত সূত্রে।উল্লেখ্য, মোমিনপুরে গোষ্ঠী সংঘর্ষের ঘটনা নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন আইনজীবী সুস্মিতা সাহা দত্ত। মঙ্গলবারই এই মামলায় শুনানির আর্জি খারিজ করে দেয় আদালত। তবে মোমিনপুরের ঘটনা নিয়ে মামলা দায়ের করার অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট। এই মর্মেই বুধবার শুনানি হল।
লক্ষ্মীপুজোর রাত থেকে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে মোমিনপুর-একবালপুর এলাকা (Mominpur Case)। গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ ওঠে। ঘটনায় হতাহতের কোনও খবর না মিললেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শান্তি বজায় রাখতে প্রশাসনের তরফে ১৪৪ ধারা জারি করা হয়।

Related articles

IPL: নায়ক হওয়ার দিনেই খলনায়ক, দিল্লি সাজঘরেও একা হয়ে গেলেন মিলার!

হিরো হওয়ার ম্য়াচে ট্রাজিক ডেভিড মিলার(David Miller)। বুধবার রাতে গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিরুদ্ধে জয়ের দুয়ারে গিয়েও ১...

১০০০ কোটির কেলেঙ্কারি হুমায়ুনের, জড়িত প্রধানমন্ত্রীর দফতরও! ফাঁস করল তৃণমূল

ফাঁস হয়ে গেল বিজেপির সঙ্গে হুমায়ুন কবীরের (Humayun Kabir) আঁতাত। ভিডিও প্রকাশ করে বাংলার নির্বাচনে কেন্দ্রের বড় ষড়যন্ত্রের...

“সুন্দরবন আলাদা জেলা হবে”: মিনাখাঁ থেকে প্রতিশ্রুতি মমতার

''সুন্দরবনকে (Sundarban) আলাদা জেলা তৈরি করা হবে, সাতটা নতুন জেলার মধ্যে সুন্দরবন থাকবে'', মিনাখাঁর হাড়োয়া সার্কাস ময়দানের জনসভায়...

বৃষ্টি দিয়ে শুরু বৃহস্পতির সকাল, দিনভর দুর্যোগের পূর্বাভাস 

লক্ষ্মীবারের সকালে মেঘলা আকাশে রাজ্যজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের খবর। গত কয়েকদিন ধরেই রাজ্যে কালবৈশাখীর তাণ্ডব লক্ষ্য করা...