Saturday, April 4, 2026

Jharkhand: খোদ বজরংবলীকেই হনুমান মন্দির সরানোর নোটিশ দিল রেল!

Date:

Share post:

রেলের (Rail) জমি খালি করতে হবে। কিন্তু সেখানেই রয়েছে হনুমান মন্দির, তাহলে উপায়? অগত্যা স্বয়ং বজরংবলীকেই মন্দির সরানোর নোটিশ (Notice) দিল রেল কর্তৃপক্ষ। মন্দির না সরালে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। ভারতীয় রেলের (Indian Railways) এহেন কাণ্ডে হতবাক সবাই।

জমি যখন রেলের তাহলে সেখানে রেল কর্তৃপক্ষের অধিকার। কিন্তু এলাকার মানুষ তা মানতে নারাজ। বহু বছর ধরে তাঁরা সেখানে বসবাস করছেন। এলাকাবাসীর দাবি, হাতিক বস্তি এলাকায় (Haatik) স্বাধীনতার আগে থেকে তাঁরা বসবাস করেন। কেউ ফল, মাছ, সবজি বিক্রি করে, তো কেউ ছোটখাটো কাজকর্ম করে নিজেদের সংসার চালান। রেলের এই নোটিস মেনে যদি তাঁরা আশ্রয়টুকু ছেড়ে দেন, তাহলে কোথায় যাবেন? কে তাঁদের ধানবাদের (Dhanbad) মতো এলাকায় আশ্রয় দেবে ? রেলের সেকশন ইঞ্জিনিয়ারকে (Section Engineer) এই নিয়ে চিঠি দিয়েছেন তাঁরা। উচ্ছেদ করা যাবে না দাবি তুলে একাধিকবার বিক্ষোভ এবং জমায়েত করতে দেখা গেছে এলাকাবাসীকে। কোনও উপায় না দেখে ওই জমির উপরে থাকা হনুমান মন্দিরেই এবার নোটিশ পাঠাল রেল। সরাসরি বজরংবলীর দ্বারস্থ ভারতীয় রেল। এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...