Saturday, April 4, 2026

মোদিরাজ্যেও সংসারের শান্তি কামনায় নর*বলি

Date:

Share post:

কেরলের নরবলির ঘটনায় দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে।এবার নৃশংস অভিযোগ উঠল মোদিরাজ্যেও। নবরাত্রিতেই পরিবারের মঙ্গলকামনায় ১৪ বছরের এক কিশোরীকে বলি দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে , গুজরাতের গির সোমনাথ জেলার একটি গ্রামে।

আরও পড়ুন:৫ বছরের শিশুকন্যাকে বলি, অসমে গ্রেফতার তন্ত্রসাধক

গ্রামবাসীদের অভিযোগ,গত ৩ অক্টোবর সংসারের মঙ্গলকামনায় তাঁদের কন্যাসন্তানকে বলি দেয় পরিবারের সদস্যরাই। পরিবারের বিশ্বাস ছিল, কন্যাসন্তানকে উৎসর্গ করলে পরিবারের অর্থ ও ধনসম্পদ বৃদ্ধি পাবে। এমনকি কিশোরীর রহস্যজনক মৃত্যু সম্পর্কে পঞ্চায়েতেও নথিভুক্ত করা হয়নি। গ্রামবাসীদের অভিযোগ, মাঝরাতে বলি দেওয়ার পর পরিবারের খামারবাড়ি লাগোয়া জমিতে দাহ করা হয় কিশোরীকে৷ এরফলে সমস্ত প্রমাণ লোপাট করে দেয় পরিবারের সদস্যরা।

এদিকে কিশোরীর রহস্যজনক মৃত্যুর কারণ সম্পর্কে এখনও স্পষ্ট জবাব নেই পুলিশের কাছেও। জেলার পুলিশ সুপার মনোহর সিং জাদেজা সংবাদমাধ্যমকে জানিয়েছেন কিশোরীর রহস্যমৃত্যুতে অভিযুক্ত তার বাবা মা৷ অভিযুক্তদের খামাবাড়ি থেকে ছাইয়ের নমুনা সংগ্রহ করেছে পুলিশ৷ করা হবে ফরেন্সিক পরীক্ষা৷

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে ১৪ বছরের ওই কিশোরী ৬ মাস আগেও সুরাতে পড়শুনো করত। কিন্তু আচমকাই তাকে ওই গ্রামে নিয়ে আসে তার বাবা। এরপর থেকে ওই খামাড়বাড়িতেই থাকত।  গ্রামবাসীদের অভিযোগ,সেখানেই গত ৩ অক্টোবর বলি দেওয়া হয় কিশোরীকে৷ তার বাবা মায়ের বিশ্বাস ছিল, তাদের কন্যাসন্তান আবার বেঁচে উঠবে৷ সেই আশায় চার দিন ধরে মেয়ের দেহ সৎকার না করে রেখে দেওয়া হয়েছিল৷ শেষে আর কোনও আশা নেই বুঝে অল্প কয়েক জন পরিজনের উপস্থিতিতে দাহ করা হয় কিশোরীকে৷

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...