Saturday, April 4, 2026

ভিন্নমত দুই সুপ্রিম বিচারপতির, বৃহত্তর বেঞ্চে গেল হিজাব মামলা

Date:

Share post:

হিজাব মামলায় সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে দুই বিচারপতির ভিন্নমত। কর্নাটক সরকারের শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করার সিদ্ধান্তের পক্ষে রায় দিলেন বিচারপতি হেমন্ত গুপ্তা। অন্যদিকে, কর্নাটক হাইকোর্টের রায় খারিজ করে মামলাকারীদের আবেদন মেনে নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দেন বিচারপতি সুধাংশ ধুলিয়া।বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের দুই বিচারপতির মতামত আলাদা হওয়ায় মামলা গেল বৃহত্তর বেঞ্চে।এবার এই মামলার সিদ্ধান্ত নেবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।

আরও পড়ুন: হিজাব বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান, মৃতের সংখ্যা অন্তত ৯২

চলতি বছরের শুরুতেই কর্নাটকে শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরে প্রবেশ নিয়ে বিতর্ক তৈরি হয়।এরপরেই স্কুল-কলেজে হিজাব পরে ক্লাসে ঢোকা যাবে না বলে নির্দেশিকা জারি হয়।কর্নাটক হাইকোর্ট সেই নির্দেশিকা বহাল রাখলে মামলা পৌঁছয় সুপ্রিম কোর্টে।সেই রায়ের বিরুদ্ধে মুসলিম ছাত্রীদের আবেদনের ধারাবাহিক শুনানির পর ২২ সেপ্টেম্বর এ বিষয়ে নিজেদের রায় সংরক্ষিত রেখেছিল বিচারপতি হেমন্ত গুপ্তা এবং বিচারপতি সুধাংশু ধুলিয়ার বেঞ্চ।

বৃহস্পতিবার বিচারপতি ধুলিয়ার মতে, ধর্মাচরণ প্রত্যেকের নিজস্ব পছন্দের বিষয়। সংবিধানের ১৪ ও ১৯ নম্বর অনুচ্ছেদের কথা উল্লেখ করে বিচারপতি বলেন, হাইকোর্টের সিদ্ধান্ত ভুল। তিনি বলেন, ‘ওই ছাত্রীদের পড়াশোনাটাই আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ। আমরা কি তাঁদের জীবনে আলো দেখাতে পারছি?’

অন্যদিকে বিচারপতি হেমন্ত গুপ্তা বলেন, ‘আমার রায়ে ১১ টি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। আমি আবেদন খারিজ করার প্রস্তাব দিচ্ছি।’ শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করার পক্ষেই রায় দেন তিনি।

প্রসঙ্গত, শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরা নিয়ে বছরের শুরুতে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয় কর্নাটকের উদুপিতে। এরপরেই ৫ ফেব্রুয়ারি শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরে ক্লাস করা যাবে না বলে নির্দেশিকা জারি করে কর্নাটক সরকার। সেই নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে মামলা হয় কর্নাটক হাইকোর্টে। কর্নাটক হাইকোর্ট সরকারের রায় বহাল রাখলে, মামলাকারীরা শীর্ষ আদালতে আবেদন করেন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...