Saturday, April 4, 2026

জ*ঙ্গিদের গুলিতে আহত আর্মি ডগের লড়াই শেষ, সেনা হাসপাতালে মৃত জুম

Date:

Share post:

মৃত্যুর সঙ্গে পাঞ্জা নিয়েও শেষরক্ষা হল না। সেনা হাসপাতালে (army hospital)  মৃত অনন্তনাগ এনকাউন্টারে আহত আর্মি ডগ (Army Zoom) জুম (Zoom)। সেনার পশু চিকিৎসকরা অস্ত্রোপচার করেও তাকে বাঁচাতে পারলেন না। শ্রীনগরের সেনা হাসপাতালে (Srinagar Army Hospital) মৃত্যু হল সেনার সাহসী যোদ্ধা কুকুর জুমের (Zoom)।

জ*ঙ্গিদের ছোড়া গুলি বুকে নিয়ে আহত হওয়ার পর সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয় জুমকে। কিন্তু জার্মান শেফার্ড প্রজাতির এই আর্মি ডগ মৃত্যুর কোলে ঢলে পড়ে। সেনার তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, শ্রীনগরের অ্যাডভান্স ফিল্ট ভেটেনারি হাসপাতালে চিকিৎসা চলছিল আহত জুমের। আজ, বৃহস্পতিবার পৌনে বারোটা নাগাদ হাসপাতালে তার মৃত্যু হয়।

জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের বিরুদ্ধে বহু অভিযান ও এনকাউন্টাড়ে ভারতীয় সেনার সঙ্গী ছিল জুম। অত্যন্ত সাহসী- দক্ষ-প্রশিক্ষিত এই আর্মি ডগ। উপত্যকায় অনেক প্রত্যন্ত এলাকায় অভিযান চালিয়েও জ*ঙ্গিদের যখন
নাগাল পাওয়া যেত না, তখনই ময়দানে নামত জুম। তার মাধ্যমে বহু সফল অভিযান এসেছে সেনাবাহিনীতে।

সেরকমই গত, রবিবার কাশ্মীরের অনন্তনাগ জেলার তংপাওয়া গ্রামে জ*ঙ্গিদের খোঁজে অভিযান চালায় সেনাবাহিনীর চিনার কর্প। তাদের সঙ্গে ছিল জুম। জ*ঙ্গি ডেরার কাছাকাছি যেতেই তাকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে দুই লস্কর জ*ঙ্গি। বুকে গুলি নিয়েও জ*ঙ্গিদের ডেরায় সেনা জওয়ানদের পৌঁছে দেয় জুম। দুই জ*ঙ্গিকে নিকেশ করে সেনা। দুই জঙ্গির নাম আসিফ আহমেদ ও ওয়াকিল আহমেদ। জুমের সাহায্যে নিয়েই তাদের হদিশ পাওয়া যায়। কিন্তু অনেক চেষ্টা করেও জুমকে বাঁচানো যায়নি।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...