Tuesday, February 24, 2026

ফের প্রাথমিকে শিক্ষক নিয়োগের নিয়ম বদলাল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ

Date:

Share post:

প্রাথমিকের শিক্ষক নিয়োগের নিয়ম তৃতীয় বার বদলাল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। নতুন নিয়মে সংরক্ষণ তালিকাভুক্তরা নিয়োগের ক্ষেত্রে সাধারণ শ্রেণিভুক্তদের থেকে কী কী বাড়তি সুবিধা পাবেন, তা-ই জানানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পর্ষদের তরফে প্রকাশ করে হয়েছে ওই বিজ্ঞপ্তিটি।

নয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে চাকরিপ্রার্থীদের মধ্যে যাঁরা, তফশিলী জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির, তাঁদের জন্য বিশেষ ছাড় দেওয়া হয়েছে। দ্বাদশ স্তরের পরীক্ষা বা স্নাতক স্তরে ৫ শতাংশ কম নম্বর পেলেও এই শ্রেণিভুক্তরা আবেদন করতে পারবেন। অর্থাৎ সাধারণদের জন্য যেখানে ৫০ শতাংশ নাম থাকা বাধ্যতামূলক । সেখানে সংরক্ষিতদের নম্বরের সীমা ৪৫ শতাংশ। সংরক্ষণের তালিকাভুক্তদের মধ্যে, শারীরিক দিক থেকে বিশেষ ভাবে সক্ষম, প্রাক্তন সেনাকর্মী ছাড়াও আরও বেশ কয়েকটি শ্রেণির প্রার্থীরা রয়েছেন।

গত ২৯ সেপ্টেম্বর টেট-২০২২ পরীক্ষার্থীদের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছিল পর্ষদ। প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষক নিয়োগের জন্য জারি করা হয়েছিল ওই বিজ্ঞপ্তি।বৃহস্পতিবার সেই নিয়োগের ক্ষেত্রেই নতুন শর্ত আরোপ করা হল।

বুধবার একটি নতুন নির্দেশিকা জারি করে বলা হয়, প্রাথমিকে টেট পরীক্ষার্থীদের মধ্যে যাঁরা এলিমেন্টারি এডুকেশনে দু’বছরের ডিপ্লোমা পর্যায়ের পড়াশোনা করছেন তাঁরাও আবেদনের যোগ্য হিসেবে বিবেচিত হবেন। এর পাশাপাশি, এলিমেন্টারি এডুকেশনে যাঁরা চার বছরের ব্যাচিলার্স ডিগ্রির পড়ুয়া, তাঁরাও প্রথম থেকে পঞ্চম শ্রেণিতে শিক্ষক নিয়োগের পরীক্ষার আবেদন করতে পারবেন। বৃহস্পতিবার আবার নতুন বিজ্ঞপ্তি দিয়ে আরও নতুন শর্ত আরোপ করল পর্ষদ।

spot_img

Related articles

প্রথম সমকামী প্রধানমন্ত্রী! কে এই রব জেটেন

এই প্রথম বার কোনও সমকামী প্রধানমন্ত্রী পেল নেদারল্যান্ডস (First Gay Prime Minister) রব জেটেন। ইতিহাস মাফিক দেশের কনিষ্ঠতম...

নাম বদলেও বঞ্চিত বাংলা, আমরা আদায় করে ছাড়ব! কেরালার নাম বদলে গর্জে উঠলেন মমতা

সব বিষয়েই বঞ্চিত বাংলা। সেই কারণে পশ্চিমবঙ্গের নাম বদলের দীর্ঘদিনের আর্জিকে উপেক্ষা করে কেরালার নাম বদলে অনুমেোদন দিল...

জমজমাট ‘দ্য ওয়েডিং অফ বিরোশ’, নারকেলের জল দিয়ে বিজয়-রশ্মিকার বিয়ের ওয়েলকাম ড্রিঙ্ক!

হাতে আর মাত্র দু-দিন, তারপরই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানা (Vijay Deverokonda-Rashmika Mandhana Wedding)।...

ডাক্তারি পরীক্ষা দিতে বলায় বাবাকে খুন! ড্রামে মিলল দেহাংশ

বারবার ডাক্তারি পরীক্ষা দিতে বলায় বাবাকে গুলি করে মারল ছেলে। এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের লখনউয়ে। তবে...