Thursday, June 25, 2026

বাড়িতে ফাটল! চোখে জল নিয়ে রাস্তায় বসে বউবাজারের দিশাহারা বাসিন্দারা

Date:

Share post:

চলছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ। আর তাতেই বারবার ফাটল ধরছে একাধিক বাড়িতে বলে অভিযোগ। বউবাজারের দুর্গা পিতুরি লেনের পর শুক্রবার মদন দত্ত লেনের একের পর এক বাড়িতে ফাটল। তাতেই আতঙ্কে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ব্যাগহাতে বাড়ি ছাড়ছেন বাসিন্দারা। কিন্তু মাথার উপর নেই ছাদ। তাই মেট্রো কর্তৃপক্ষ সামনে হাজির হতেই চরম বিক্ষোভের মুখে পড়লেন আধিকারিকরা। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। রয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।

আরও পড়ুন:ফের ফাটল আতঙ্ক বৌবাজারে

এদিকে শুক্রবার ভোররাতে ফাটলের খবর পেতেই এলাকায় পৌঁছেছেন স্থানীয় কাউন্সিলর বিশ্বরূপ দে। মেট্রো কর্তৃপক্ষের উপর ক্ষোভ উপরে তিনি বলেন, মেট্রোর কাজের জন্য বাড়িগুলি যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার কোনও সমাধান নেই। এর আগেও মেট্রো কর্তৃপক্ষ যে ব্যবস্থা করেছিল, তাও স্থায়ীভাবে করা হয়নি। তাই এবারে হোটেলে নয়, বাসিন্দাদের স্থায়ী ব্যবস্থার জন্য আগে লিখিত দিতে হবে। তারপরই ঘর ছাড়া হবে।বাসিন্দারা জানান, “পৌনে পাঁচটা থেকেই রাস্তায় বসে রয়েছি। কোথায় নিয়ে যাবে, কিছু জানি না।”

পাশাপাশি তিনি এও বলেন,  ভোররাতে ফাটল ধরলেও মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে কারও দেখা পাওয়া যায়নি ঘটনাস্থলে। পরে যাঁরা এসেছেন তাঁরাও বিশেষজ্ঞ নন, আধিকারিক।এরা অফিস চালাতে পারলেও বাড়িগুলির কী অবস্থায় রয়েছে, তা বুঝতে সক্ষম নন।এদিকে  পুলিশি ব্যারিকেডের মাঝে চোখে জল নিয়ে বসে থাকা স্থানীয় বাসিন্দারা জানান, বারবার এই পরিস্থিতির শিকার হয়ে অসহায়বোধ করছি।

রাস্তায় ব্যাগ হাতে বসে থাকা অপর এক বাসিন্দা বলেন,  “সাড়ে চারটে নাগাদ একটি শব্দ হয়। দেখতে পাই বাড়িতে ফাটল ধরেছে। পৌনে পাঁচটা থেকেই রাস্তায় বসে রয়েছি। কোথায় নিয়ে যাবে, কিছু জানি না”।অসহায় অবস্থায় রাস্তায় বসে থাকা অন্য এক বাসিন্দা জানান,  “পুরো বাড়ি ফাঁকা। বাচ্চা-বয়স্কদের নিয়ে ভোরবেলা থেকেই রাস্তায় বসে রয়েছি।”

মেট্রো কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েছেন বউবাজারের বাসিন্দারা। এদিন তাঁরা সাফ জানান, ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ শুরু হতেই  বারবার এই ফাটল ধরায় আতঙ্ক বাড়ছে তাঁদের। প্রাণ সংশয়ের পরিস্থিতি তৈরি হচ্ছে। এই সমস্যার স্থায়ী সমাধান না হওয়া অবধি তাঁরা এলাকা ছেড়ে কোথাও যাবেন না। মেট্রো কর্তৃপক্ষের তরফে স্থায়ী কোনও ব্যবস্থা না করা হলে কোথাও যেতে রাজিও নন বাসিন্দারা।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...