Sunday, April 5, 2026

ট্রেনের টিকিট পরিদর্শকের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ হাসিন জাহানের

Date:

Share post:

ট্রেনের টিকিট পরিদর্শকের (TT) দুর্ব্যবহারের অভিযোগ তুললেন হাসিন জাহান৷ যোগবানী এক্সপ্রেসে বিহার থেকে কলকাতায় ফিরছিলেন জাতীয় দলের তারকা ক্রিকেটার মহম্মদ শামির প্রাক্তন স্ত্রী হাসিন। তখনই ট্রেনে তাঁর সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ। শেষে পুলিশি নিরাপত্তায় তাঁকে ফিরতে হয়েছে বলেও জানিয়েছেন হাসিন।

আরও পড়ুন: ভয়াবহ! ট্রেনের দরজায় দাঁড়িয়ে কেরামতি, বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে চরম পরিণতি যুবকের


বিষয়টি নিজেই প্রকাশ্যে এনেছেন হাসিন। তিনি লিখেছেন, “আমি আমার এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠান সেরে বিহার থেকে ফিরছিলাম৷ যোগবানী এক্সপ্রেসে করে কলকাতা ফিরছিলাম৷ আমার সংরক্ষিত একটি আসন ছিল, আপার সিট৷ অন্য একটি আসনও খালি ছিল৷ একজন সহযাত্রী আমাকে বলেন, ওই খালি আসনটিতে আমাকে শিফট করতে, আমি তাঁর সুবিধার কথা ভেবে সেখানে সরে যাই৷ তারপর চাদর পেতে, শুয়ে পড়ি৷ হঠাৎই মালদহ স্টেশনে টিকির পরীক্ষক একজনকে সঙ্গে নিয়ে আসেন৷ আমার সঙ্গে খারাপ ভাবে কথা বলতে শুরু করেন৷ এমনকি আমার জিনিসপত্র, মোবাইল ছুঁড়ে ফেলে দেয়। পরে পুলিশি সহযোগিতায় কলকাতা স্টেশনে ফিরতে হয়েছে।”

Related articles

গঙ্গায় জমি-বাড়ি-জীবন: ভাঙনে নীরব কেন্দ্র, শাহর জবাব দাবি মমতার

মুর্শিদাবাদ মালদহের একটা বড় অংশ প্রতিবছর চলে যায় গঙ্গা গর্ভে। যে নদীর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রের সরকারের বাংলার সেই...

IPL: মিটতে পারে পেস বোলিংয়ের সমস্যা, জোড়া স্বস্তি কেকেআর শিবিরে

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন কেকেআর(Kolkata Knight Riders)। সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে স্বস্তির খবর নাইট শিবিরে। মাথিশা...

হার্টফুলনেস মেডিটেশন সেন্টারে গানের সুরে একাত্ম ধ্যানের গভীরতা

জীবনে ভালো থাকতে গেলে হৃদয়ে প্রশান্তি আর অন্তরের অন্তস্থলে নিমজ্জিত গভীরতাকে স্পর্শ করতে হয়। কাজটা সহজ নয়, আবার...

গোবিন্দভোগ রফতানিতে কেন্দ্রের নিষেধাজ্ঞা: রায়না থেকে তোপ অভিষেকের

বাংলার কৃষিজীবী মানুষের জন্য যেখানে প্রতিটি ধাপে একের পর এক সহায়ক প্রকল্প ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,...