Saturday, April 4, 2026

Weather Update: কালো মেঘে ঢাকল আকাশ, ৩ জেলায় হলুদ সতর্কতা

Date:

Share post:

শুক্রবার সকাল থেকেই আকাশের মুখ ভার। বেলা বাড়তি তুমুল বৃষ্টি (Rain) ভিজল মহানগরী (Kolkata)। কলকাতা সংলগ্ন বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির (Rain) জেরে কার্যত বিপাকে পড়েন সাধারণ মানুষ এবং নিত্য যাত্রীরা। কলকাতা, উত্তর ২৪ পরগনা (North 24 parganas) এবং দক্ষিণ ২৪ পরগনায় (South 24 Parganas) আগামী তিনদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department), সঙ্গে জারি হলুদ সর্তকতা (Yellow alert)।

সিত্রাংয়ের দাপট আদৌ শুরু হবে কিনা তা এখনই স্পষ্ট করে বলা যাচ্ছে না। তবে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকেই কলকাতার আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা গেছে। আজ শুক্রবার বেলা বাড়তেই আকাশ কালো মেঘে ঢেকে যায়। এরপর শুরু হয় মুষলধারায় বৃষ্টি। বেশ কিছু জায়গায় বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হয়েছে। দক্ষিণবঙ্গে আগামী তিন থেকে চার দিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা।আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনায়-ও ভারী বৃষ্টি হবে। তবে চিন্তা বাড়াচ্ছে উত্তরবঙ্গের পরিস্থিতি। আজও সারাদিন উত্তরবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...