Monday, June 15, 2026

আমেরিকায় চোখে অস্ত্রোপচার, অভিষেকের ছবি পোস্ট করে সমালোচকদের নিন্দায় কুণাল

Date:

Share post:

ফের একবার চোখের অস্ত্রোপচার হল তৃণমূলের (TMC)  সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) । জানা গিয়েছে, আমেরিকার জন হপকিন্স হাসপাতালে তাঁর এই অস্ত্রোপচার (Operation) হয়েছে। প্রায় ৭ঘন্টা ধরে চলে এই অস্ত্রোপচার। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণ-এ রয়েছেন অভিষেক(Abhishek Banerjee)।

আজ, শনিবার তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal ghosh)একটি টুইট করেন। শনিবার সকালে অভিষেকের একটি ছবি দিয়ে তিনি লিখেছেন, “যাঁরা অমানবিকভাবে অভিষেকের চোখের চিকিৎসা এব‌ং অস্ত্রোপচার নিয়ে সমালোচনা করছিলেন, তাঁদের অভিষেকের চোখের অবস্থা দেখা উচিত। অভিষেকের এই চোখটি দুর্ঘটনায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সম্প্রতি তাঁর অস্ত্রোপচার হয়েছে এব‌ং তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তাঁর দ্রুত সুস্থতা কামনা করি।”

টুইটে কুণাল ঘোষ যে ছবি পোস্ট করেছেন, সেখানে দেখা যাচ্ছে, অভিষেকের বাঁ চোখ লাল টকটক করছে। ঠিক বাঁ চোখের নীচের দিকে রয়েছে অস্ত্রোপচারের দাগ। অস্ত্রোপচারের কারণে বাঁ চোখের একাংশ খানিকটা ফোলাও দেখা যাচ্ছে ছবিতে। এই ছবি প্রমাণ করে চোখে কতটা মারাত্মক আঘাত পেয়েছিলেন অভিষেক।

২০১৬ সালে এক দলীয় সভা থেকে ফেরার পথে এক দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন অভিষেক। তখন থেকেই তাঁর বাঁ চোখের নীচের হাড়টি ভেঙে যায় বলে জানা গিয়েছিল। দীর্ঘদিন এই চোখ নিয়ে নিয়ে সমস্যায় ভুগেছেন তিনি।

 

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...