Sunday, May 17, 2026

আন্দামানের প্রাক্তন মুখ্যসচিবের বিরুদ্ধে ধ*র্ষণের অভিযোগ তরুণীর, তদন্তে SIT

Date:

Share post:

আন্দামান ও নিকোবর(Andaman Nikobar) দ্বীপপুঞ্জের প্রাক্তন মুখ্যসচিবের(Chief Secretary) বিরুদ্ধে ধ*র্ষণের মতো গুরুতর অভিযোগ তুললেন এক তরুণী। প্রাক্তন মুখ্যসচিবের পাশাপাশি আরও এক শীর্ষ আধিকারিকের বিরুদ্ধে একই অভিযোগ তুলেছেন ওই তরুণী। বিষয়টি প্রকাস্যে আসার পর স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, ওই আইএএস আধিকারিক ১৯৯০ সালের ব্যাচের আইএস অফিসার। তরুণীর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই এফআইআই দায়ের হয়েছে পোর্ট ব্লেয়ারের অ্যাবারডিন থানায়। গোটা ঘটনার তদন্তে গঠিত হয়েছে বিশেষ তদন্তকারী দল বা সিট। নির্যাতিতা ওই তরুণীর সমস্ত রকম নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ।

জানা গিয়েছে, যে দুই আধিকারিকের বিরুদ্ধে ধ*র্ষণের অভিযোগ তুলেছেন ওই তরুণী তারা হলেন, জিতেন্দ্র নারায়ণ এবং আর এল ঋষি। জিতেন্দ্র নারায়ণ নামে ওই সরকারি কর্তা তিন মাস আগে তথাকথিত ওই ঘটনা ঘটার আগে পর্যন্ত আন্দামান দ্বীপপুঞ্জের মুখ্য সচিব ছিলেন। আর এল ঋষি আন্দামানের শ্রম কমিশনার হিসাবে কাজ করেছেন। মূল অভিযুক্ত জিতেন্দ্র নারায়ণ বর্তমানে দিল্লি ফিনান্সিয়াল কর্পোরেশনের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। এহেন অভিযোগ প্রসঙ্গে তাঁর স্পষ্ট বক্তব্য, তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যা ও অযৌক্তিক। পাশাপাশি জানা গিয়েছে, এই অভিযোগের প্রেক্ষিতে পালটা প্রধানমন্ত্রীর কার্যালয় এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের কাছে ব্যাখ্যা দিয়েছেন ওই আধিকারিক। এদিকে ওই নির্যাতিতার স্পষ্ট দাবি, অভিযোগ প্রমানের জন্য জন্য জিতেন্দ্র নারায়নের বাড়ির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা উচিত।

Related articles

বিজয় উৎসবের পরেই রণক্ষেত্র সন্দেশখালি! নব্য-আদি দ্বন্দ্বে আক্রান্ত বিজেপি কর্মীরাই

লোকসভা নির্বাচনের ফল প্রকাশের রেশ কাটতে না কাটতেই এবার তীব্র দলীয় কোন্দলে রক্ত ঝরল সন্দেশখালিতে। ভোটের ফল বেরোনোর...

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...