Saturday, April 4, 2026

আগামী সপ্তাহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকে আমন্ত্রণ মমতাকে

Date:

Share post:

অমিত শাহর বৈঠকে আমন্ত্রণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। ২৭ ও ২৮ তারিখ হরিয়ানায় স্বরাষ্ট্রমন্ত্রীদের (Home ministers) নিয়ে বৈঠক। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) নেতৃত্বে এই বৈঠক ডাকা হয়েছে। সব রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, সচিব ও পুলিশ আধিকারিকদের ডাকা হয়েছে। মুখ্যমন্ত্রী নিজেই বাংলার স্বরাষ্ট্রমন্ত্রী, সেই কারণে বাংলার তরফে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছে।

তবে, ২৭ তারিখ ভাইফোঁটা। প্রতি বছর দলের ওইদিন নেতা-কর্মীদের ফোঁটা দেন তৃণমূল (TMC) সুপ্রিমো। সেসব ছেড়ে তিনি হরিয়ানায় যাবেন কি না- তা নিয়ে সংশয় রয়েছে। তবে, তিনি ভার্চুয়ালি উপস্থিত থাকতে পারেন বলে মনে করছে ওয়াকিবহল মহল।

হরিয়ানার সুরজকুণ্ডের এই বৈঠকে সীমান্তরক্ষী বাহিনী, আধাসেনা নিয়ে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর। BSF-এর কাজের পরিধি ১৫ কিলোমিটার থেকে বেড়ে ৫০ কিলোমিটার করায় আপত্তি রয়েছে এ রাজ্য সরকারের। এছাড়া গরু পাচার মামলায় নাম জড়িয়েছে বিএসএফের। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ডাকা এই বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...