Sunday, February 22, 2026

হাইওয়েতে গাড়ির গতি ৩০০ ছুঁইছুঁই, নিয়ন্ত্রণ হারিয়ে মর্মান্তিক মৃ*ত্যু ৪ জনের  

Date:

Share post:

ফেসবুক লাইভের (Facebook Live) মারণ নেশা। যার খেসারত প্রাণের বিনিময়ে দিতে হল চার ব্যক্তিকে। শুক্রবার মর্মান্তিক ঘটনার সাক্ষী উত্তরপ্রদেশের (Uttar Pradesh) পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে (Purbanchal Expressway)। এদিন একটি কন্টেনার ট্রাক (Container Truck) ধাক্কা দেয় বিএমডব্লিউ গাড়িকে। গাড়িটি ২৩০ কিলোমিটার গতিতে যাচ্ছিল। ঘটনাস্থলেই মৃ*ত্যু হয় ৪ জনের। পুলিশ সূত্রে খবর, হালিয়াপুর থানার অন্তর্গত এক্সপ্রেসওয়েতে উল্টোদিক থেকে আসা কন্টেনারটি সুলতানপুরের (Sultanpur) দিক থেকে আসা বিএমডব্লুটিকে মুখোমুখি ধাক্কা মারে। সংঘর্ষটি এতটাই মারাত্মক ছিল যে গাড়ির ইঞ্জিন এবং চারজন আরোহী উড়ে গিয়ে কিছু দূরে পড়ে। মৃ*তদের নাম আনন্দ প্রকাশ (৩৫), অখিলেশ সিং (৩৫) এবং দীপক কুমার (৩৭) এবং ভোলা কুশওয়া। সকলেই বিহারের আওরঙ্গাবাদের (Aurangabad) বাসিন্দা। এদের মধ্যে আনন্দ বিহারের একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক, দীপক পেশায় একজন ইঞ্জিনিয়ার এবং মুকেশ ও অখিলেশ ব্যবসায়ী বলে পুলিশ সূত্রে খবর।

দুর্ঘটনার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral)। আর সেই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, গাড়ির গতিবেগ তখন ১০০, ফেসবুক লাইভ করতে করতে বিএমডব্লুতে সওয়ার একজনকে বলতে শোনা গেল, “আরও স্পিড বাড়া। আজ চারজনই মরব”। এরপরই নিজেদের মধ্যে হাসাহাসি শুরু। গাড়ির স্পিডোমিটারের দিকে তাক করা রয়েছে ক্যামেরা। সেখানেই চোখ রাখলে দেখা যাচ্ছে ক্রমেই বেড়ে চলেছে গাড়ির গতি। প্রথমে ১০০, তারপর ১৫০ আর সেখান থেকে গতিবেগ পৌঁছে যায় ১৮০ তে। কিন্তু ১৮০ গতিবেগেও তাঁদের মন ভরছিল না। আরও জোরে, আরও জোরে উৎসাহে তখন সরগরম গাড়ির অন্দর। গাড়ির দুরন্ত গতিতে তখন রীতিমতো ঝাপসা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। একসময় গাড়ির গতি ২০০-তে পৌঁছয় কিন্তু তখনও মিলছিল না মানসিক শান্তি। এরপরই গাড়িতে থাকা এক সওয়ারি বলে ওঠেন, এখান থেকেই ৩০০ স্পিড তোল। অপর একজনকে বলতে শোনা যায়, সিট বেল্ট বেঁধে নাও। এরপর গাড়ির গতিবেগ যখন ২৩০ তখনই শেষ হয়ে যায় ভিডিও।

এদিকে প্রাথমিক তদন্তে (Primary Investigation) পুলিশ জানতে পেরেছে গাড়ি চালাচ্ছিলেন ভোলা কুশওয়া। ৩০০ কিলোমিটার বেগে গাড়ি চালানোর জন্য তাঁকে জোরাজুরি করেছিলেন পেশায় ইঞ্জিনিয়ার দীপক। আর তারপরই একটি কণ্ঠ শোনা যায়, ‘‘আজ চার জনই মরব!’’ এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ধাক্কার অভিঘাত এতটাই বেশি ছিল যে, ছোট গাড়িটির সওয়ারিদের দেহ টুকরো হয়ে গিয়েছিল।

spot_img

Related articles

ভারতের সামনে উড়ে গেল বাংলাদেশ, চ্যাম্পিয়ন ভারত

মহিলাদের রাইজিং স্টার্স এশিয়া কাপে(Women's Asia Cup Rising Stars) চ্যাম্পিয়ন ভারত (India women))। থাইল্যান্ডে রাইজিং স্টার্স এশিয়া কাপে...

ISL: চেন্নাইয়িনের বিরুদ্ধে সতর্ক লোবেরা, বাগান শিবিরে স্বস্তির বাতাস

আইএসএলের (ISL) প্রথম ম্যাচে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে জিতলেও মোহনবাগানের(Mohun bagan) খেলা প্রত্যাশা পূরণ করতে পারেনি। সোমবার দ্বিতীয় ম্যাচে...

‘বৈচিত্র্যের মধ্যে ঐক্যই আমাদের শক্তি’, সম্প্রীতি রক্ষার অঙ্গীকার মমতার

মাতৃভাষা বিশ্বের সামনে আমাদের গৌরব দিয়েছে। সেই উত্তরাধিকার যা রক্ষা করা আমাদের কর্তব্য। অমর একুশের ভাষাদিবসের (International Mother...

ফাঁকা হলেই শুভেন্দুর মহিলাদের ৩ হাজারের প্রতিশ্রুতি! ভিডিও তুলে কটাক্ষ কুণালের

বাংলার মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করে সম্মানের পথে এগিয়ে নিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাঁদের শক্তিতে বলিয়ান হয়েই...