Thursday, June 11, 2026

উৎসবের মরশুমে ভারতে ওমিক্রনের নয়া রূপের হদিশ, জারি সতর্কতা

Date:

Share post:

উৎসবের মরশুমে ফের চোখ রাঙাচ্ছে করোনাভাইরাস। ওমিক্রনের নবতম প্রজাতি বিএ.৫.১.৭ এবং বিএফ.৭-এর হদিশ মিলেছে। ইতিমধ্যেই ভারতেও বিএফ.৭ প্রজাতির সন্ধান পাওয়া গিয়েছে।গুজরাত বায়োটেকনোলজি রিসার্চ সেন্টারের রিপোর্টে সম্প্রতি এই নয়া রূপের হদিশ মিলেছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ওমিক্রনের অন্য প্রজাতির তুলনায় এই নয়া ভ্যারিয়্যান্ট সংক্রমণ ছড়াতে অনেক বেশি সক্ষম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে এই প্রজাতিকে অত্যন্ত সংক্রামক বলে সতর্ক করা হয়েছে।তাই উৎসবের মরশুমে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।

আরও পড়ুন: ফের চোখ রাঙাচ্ছে করোনা,একধাক্কায় অনেকটাই বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা

বিশেষজ্ঞরা জানিয়েছেন, গত ১১ অক্টোবর চিনের একাংশে ওমিক্রনের নয়া এই দুই প্রজাতির হদিশ মিলেছিল। যা ইতিমধ্যেই চিনের বেশ কয়েকটি জায়গায় চোখ রাঙাচ্ছে।গত দু’সপ্তাহে এই দুই মারাত্মক প্রজাতি সংক্রমণ ছড়ানোর জেরে আমেরিকায় করোনা সংক্রমণ দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়েছে।এমনকি ব্রিটেন, জার্মানি এবং ফ্রান্সে অন্তত ১৫ থেকে ২০ শতাংশ আক্রান্তের দেহে নয়া প্রজাতির খোঁজ মিলেছে।

উৎসবের মরশুমে ওমিক্রনের নয়া রূপ থেকে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা করা হচ্ছে। দীপাবলির সময় বহু মানুষের জমায়েত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সেখান থেকেই করোনার নতুন ঢেউয়ের আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। শীতকালে সমস্যা আরও বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে করোনার বাড়বাড়ন্তের আশঙ্কা করা হচ্ছে।তাই চিকিৎসকরা ইতিমধ্যেই বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে।

Related articles

রোদেলা দুপুরে বৃষ্টি ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরে বর্ষার খেলা শুরু! 

বৃহস্পতির দুপুরে কাঠফাটা রোদের দাপট না থাকলেও সূর্যের উজ্জ্বল উপস্থিতির মাঝেই বৃষ্টিস্নাত দক্ষিণবঙ্গের একাধিক জেলা। হাওয়া অফিসের (Weather...

FIFA World Cup: লড়াইয়ে ৪৮ দেশ, ফেভারিটের তালিকায় কারা? দেখুন তালিকা

বৃহস্পতিবার রাত থেকে শুরু হচ্ছে বিশ্ব ফুটবলের সব থেকে বড় উতসব(FIFA World Cup)। আমেরিকা, মেক্সিকো, কানাডা এই তিন...

ঋণের বোঝা না কি অন্য চাপ? ডেলিভারিবয়ের মৃত্যু ঘিরে ধোঁয়াশা

বাবাকে হারানোর পর থেকেই সংসারের সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল ২২ বছরের মানব প্যাটেল (Manav Patel)। বিধবা মা...

রাজধানীতে ঠিকানা বদল তৃণমূলের! কোন সাংসদের বাড়িতে হচ্ছে অফিস?

রাজধানীতে ঠিকানা বদল তৃণমূলের(TMC)। দিল্লিতে তৃণমূল কংগ্রেসের (TMC) ২০ রাজেন্দ্র প্রসাদ রোডের বাংলোটি খালি করা হল। বুধবার বাংলো...