Wednesday, April 1, 2026

আপাতত ইডি হেফাজতেই মানিক, আগামীকাল সুপ্রিমকোর্টে ফের শুনানি

Date:

Share post:

শিক্ষক নিয়োগে দুর্নীতি কাণ্ডে আপাতত ইডি(ED) হেফাজতেই থাকতে হচ্ছে মানিক ভট্টাচার্যকে। সোমবার সুপ্রিম কোর্টে(Supreme Court) মানিক ভট্টাচার্যের(Manik Bhattacharya) দায়ের করা মামলায় মীমাংসা অধরাই রয়ে গেল। মঙ্গলবার এই মামলার ফের শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে।

শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় গত সপ্তাহে টিভির হাতে গ্রেফতার হন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। বর্তমানে ইডি হেফাজতে রয়েছেন তিনি। এর আগে রক্ষাকবচের জন্য তিনি আবেদন জানালেও গ্রেফতার হওয়ার পর আর তাতে হস্তক্ষেপ করেনি দেশের শীর্ষ আদালত। এদিকে সিবিআইয়ের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশে তাঁকে হেনস্তা করার অভিযোগ তুলেছেন মানিক। সুপ্রিম কোর্ট গত ৩০ সেপ্টেম্বর আড়াই ঘণ্টা শুনানি শেষে এই মামলায় রায়দান স্থগিত রাখে। আজ, সোমবার তার রায় দেওয়ার কথা ছিল। কিন্তু এদিনও পিছিয়ে গেল রায়দান।

সিবিআইয়ের তরফে সলিসিটর জেনারেল (SG) তুষার মেহতা এদিন বিচারপতি অনিরুদ্ধ বসুর নেতৃত্বাধীন বেঞ্চের কাছে আরও একদিন সময় চান। বিচারপতিরা সেই আবেদন মঞ্জুর করেন। মঙ্গলবার ফের শুনানি।

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...