Saturday, April 11, 2026

তৎপরতা তুঙ্গে, এবার যুব নেতা দেবরাজকে তলব সিবিআইয়ের

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই সক্রিয় হয়ে উঠছে কেন্দ্রীয় সংস্থাগুলি।কোনও না কোনও ছুঁতোয় তলব করা হচ্ছে রাজ্যের শাসক দলের বিধায়ক-মন্ত্রী থেকে শুরু করে ছোট বড় সকল নেতাদের।শুধু তাদের লিস্টে নাম নেই গেরুয়া শিবিরের নেতাদের।এবার কোনও অভিযোগ না থাকা সত্ত্বেও ভোট পরবর্তী হিংসা মামলায় তলব করা হল তৃণমূলের যুব নেতা দেবরাজ চক্রবর্তীকে।সূত্রের খবর, মঙ্গলবার সকাল ১১টা নাগাদ তাঁকে সিবিআইয়ের সদর দফতর, সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে।

আরও পড়ুন:অনুব্রতর বিরুদ্ধে চার্জশিটে সাক্ষী এক মৃত ব্যক্তি! সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন

একুশের নির্বাচনে ‘গোহারা’ হার কিছুতেই মানতে পারেনি বিজেপি। তারপর থেকেই শুরু হয়েছে কেন্দ্রীয় তৎপরতা। প্রসঙ্গত, ভোট পরবর্তী হিংসা মামলায় প্রসেনজিৎ দাস নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ ওঠে। বাড়ির বাইরে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল।তিনি বিজেপি কর্মী ছিলেন বলে দাবি করা হয়। এই ঘটনায় অভিযোগ দায়ের করা হয়। ২০২২ সালে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। এরপরই এই ঘটনার তদন্তে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে মঙ্গলবার দেবরাজকে ডেকে পাঠিয়েছে সিবিআই।

যদিও প্রসেনজিৎ দাসের রহস্যমৃত্যুর ঘটনায় এফআইআরে নাম ছিল না দেবরাজের।তবু কেন তাঁকে তলব করা হল? তাহলে কী শুধুই তৃণমূলকে টার্গেট করা হচ্ছে বলেই তলব? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে উঠছে একাধিক প্রশ্ন ।

Related articles

কৃষি থেকে কর্মসংস্থান: রাজ্যে এসে মোদির মিথ্য়াচার, জবাব দিলেন মমতা

কৃষি থেকে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে গোটা দেশের মানুষের কাছে মুখোশ খুলে গিয়েছে কেন্দ্রে মোদি সরকারের। একদিকে দেশের কৃষকদের...

মমতার পাশে দাঁড়িয়ে মোদিকে চ্যালেঞ্জ কেজরিওয়ালের

বাংলায় বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে বাম-কংগ্রেস পাশে না থাকলেও অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal). অখিলেশ যাদব, তেজস্বী যাদব, ওমর আবদুল্লারা...

নিজের সম্প্রদায়ের সঙ্গেই গদ্দারি! হুমায়ুনকে হারানোর হুঙ্কার অভিষেকের

মুর্শিদাবাদে (Murshidabad) বিজেপি-কংগ্রেস ছাড়াও তৃণমূলের(Trinamool Congress) বিরোধী পক্ষ রয়েছে হুমায়ুন কবীরের(Humayun Kabir new political party) দল আমজনতা উন্নয়ন...

জনজোয়ারে ভেসে মেমারিতে রোড শো তৃণমূলের সেনাপতির

জনসভা-কর্মিসভা-রোড শো দলীয় কর্মীদের সমর্থনে উত্তর থেকে দক্ষিণ ঝোড়ো প্রচার চালাচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...