Friday, June 26, 2026

খবরের জের: নবগ্রামে বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু করল গ্রাম পঞ্চায়েত

Date:

Share post:

সুমন করাতি, হুগলি

‘এখন বিশ্ববাংলা সংবাদ’-এর খবরের জের। হুগলির (Hoogli) কোন্নগরের নবগ্রামে ফ্ল্যাটের বেআইনি নির্মাণের অংশ ভাঙার কাজ শুরু করল নবগ্রাম (Nabagram) গ্রাম পঞ্চায়েত।

নবগ্রাম পঞ্চায়েত এলাকায় একের পর এক গড়ে উঠছে বেআইনি নির্মাণ। এলাকার বহু ফ্ল্যাটবাড়ি উঠছে ৬তলা বা তার উপরে। অভিযোগ, এগুলির কোনও অনুমোদনই নেই। এলাকার এক প্রোমোটার রাজকুমার (Rajkumar) দুটি বেআইনি নির্মাণ করছেন বলে অভিযোগ স্থানীয়দের। বেআইনি নির্মাণের উপর আবার বসিয়ে দিচ্ছেন ফোনের টাওয়ার। এসব নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী। তবে, স্থানীয়দের অভিযোগ-ক্ষোভকে পাত্তা দিতে নারাজ রাজকুমার। নবগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গৌর মজুমদারের (Gour Majumder) অবশ্য দাবি, পঞ্চায়েত কোনও ভাবেই বেআইনি ফ্ল্যাট বা কোনো নির্মাণ, ফোনের টাওয়ার বসানোর জন্য কোনো অনুমতি পঞ্চায়েত দেয়নি। যদি এরকম কাজ কেউ করে থাকে সেটা সম্পূর্ণ বেআইনি এবং সেটা খতিয়ে দেখে বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া হবে। গত ১৩ তারিখ ‘এখন বিশ্ববাংলা সংবাদ’ এই খবর প্রকাশ করে। খবরের জেরে শোরগোল পরে যায়। তৎপর হন নবগ্রাম পঞ্চায়েতের আধিকারিকরা। নবগ্রাম পঞ্চায়েতের প্রধান শিবানী দত্ত ও উপপ্রধান গৌর মজুমদারের নির্দেশে কোন্নগর স্টেশন এলাকায় নইটি রোডের পাশে তৈরি হওয়া একটি ফ্ল্যাটের বেআইনিভাবে তৈরি করা অংশ ভেঙে দেয় পঞ্চায়েত।

মঙ্গলবার, নবগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গৌর মজুমদার বলেন, এলাকায় কখনোই বেআইনি কাজ বরদাস্ত করা হয় না। আর আগামী দিনেও করা হবে না। তাঁদের কাছে যদি এরকম কোনো বেআইনি কাজের খবর আসে তাহলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।

আরও পড়ুন- Aryan Khan Case: আরিয়ানের তদন্তে ‘অনিয়ম’ হয়েছিল, জানাল মাদকবিরোধী সংস্থা

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...