Wednesday, June 24, 2026

সিকিমের বিরুদ্ধে দুরন্ত জয় বাংলার

Date:

Share post:

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সিকিমের বিরুদ্ধে দুরন্ত জয় পেল বাংলা। মঙ্গলবার সিকিমের বিরুদ্ধে ৮৪ রানে জিতল অভিমুন‍্য ইশ্বরনের দল। বাংলার হয়ে অর্ধশতরান করেন সুদীপ ঘরামি। এদিন বাংলার হয়ে অভিষেক ঘটে রবি কুমারের। তরুণ বাঁহাতি পেসার অনুর্ধ্ব-১৯ ভারতীয় দলের হয়ে বিশ্বকাপ জিতেছিলেন। গত মরশুমে বাংলার রঞ্জি দলে সুযোগ পেলেও ম্যাচ খেলা হয়নি তাঁর।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে ব‍্যাট করার সিদ্ধান্ত নেন বাংলার অধিনায়ক অভিমুন‍‍্য ইশ্বরনের দল। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৯ রান তোলে বাংলা। ৫৬ রান করেন সুদীপ ঘরামি। ৪৩ রান করেন শাহবাজ আহমেদ।

জবাবে ব‍্যাট করতে নেমে ৯৫ রানে গুটিয়ে যায় সিকিমের ইনিংস। সিকিমের হয়ে সর্বোচ্চ রান ২১ রান করেন আশিস থাপা। ১৫ রান করেন পঙ্কজ রাওয়াত। বাংলার হয়ে দুটি করে উইকেট নেন প্রদীপ্ত প্রামানিক এবং করণ লাল। একটি করে উইকেট নেন রবি কুমার, আকাশদীপ, শাহবাজ আহমেদ এবং ঋত্বিক চট্টোপাধ্যায়।

আরও পড়ুন:নর্থইস্টকে সমীহ কনস্ট‍্যানটাইনের, জয়ের জন‍্য ঝাঁপাবে দল, বললেন লাল-হলুদ কোচ

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...