Tuesday, June 23, 2026

নর্থইস্টকে সমীহ কনস্ট‍্যানটাইনের, জয়ের জন‍্য ঝাঁপাবে দল, বললেন লাল-হলুদ কোচ

Date:

Share post:

পরপর দুই ম‍্যাচে হারের পর বৃহস্পতিবার আইএসএল-এর তৃতীয় ম‍্যাচে খেলতে নামছে ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। বৃহস্পতিবার ম‍্যাচে জয় ছিনিয়ে পরপর দুই ম‍্যাচের হারের জ্বালা মেটাতে মরিয়া লাল-হলুদ ব্রিগেড।

বৃহস্পতিবার গুয়াহাটিতে ম‍্যাচ। তাঁর আগে আজ মঙ্গলবার সকালে যুবভারতী স্টেডিয়ামে পুরোদমে অনুশীলন সেরে নিল স্টিফেন কনস্ট‍্যানটাইনের দল। প্রথম দুই ম্যাচে হতাশাজনক ফলাফলের পর তৃতীয় ম্যাচে জয়ের জন্য মরিয়া লাল-হলুদ কোচ। তবে নর্থইস্টকে সমীহ স্টিফেনর। এই ম‍্যাচ যথেষ্ট কঠিন হবে বলে মনে করছেন তিনি। তবে লাল-হলুদ কোচের বিশ্বাস এই ম‍্যাচে নিজেদের সেরা পারফরম্যান্স দেবে তাঁর দলের ছেলেরা।

এদিন নর্থইস্ট ম‍্যাচ নিয়ে লাল-হলুদ কোচ বলেন,”প্রথম ম্যাচে কেরালার বিরুদ্ধে ৭২ মিনিট পর্যন্ত আমরা কোনো গোল হজম করিনি। দ্বিতীয় ম্যাচে আমরা ভালো খেলেছি, বিশেষত দ্বিতীয় অর্ধে আমরা যথেষ্ট আধিপত্য বিরাজ করেছি। আমাদের এই দুই অর্ধ একসঙ্গে করতে হবে এবং ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আমরা শেষ কয়েকদিন অনুশীলনে কঠিন পরিশ্রম করেছি। আশাকরি আমরা এর সুফল বৃহস্পতিবার পাব।”

আইএসএলের দ্বিতীয় ম্যাচে দলে ছিলেন না এলিয়ান্দ্রো এবং ওই ম্যাচেই চোট পান অ্যালেক্স লিমা। এই দুই ফুটবলারদের নিয়ে স্টিফেন বলেন, “লিমার পরের ম্যাচে শুরু করা সন্দেহজনক। আমাদের সতর্কতার সঙ্গে এগোতে হবে। এলিয়ান্দ্রো গত সপ্তাহে অনুশীলনের সময় চোট পান। আমার মনে হয়না সে পরের ম্যাচের জন্য প্রস্তুত থাকতে পারবে বলে।”

আরও পড়ুন:নতুন বোর্ড সভাপতি বিনিকে শুভেচ্ছা প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের

 

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...