Friday, June 26, 2026

দেশে বাড়ল বেকারত্বের হার, নেপথ্যে কী কারণ?

Date:

Share post:

উৎসবের মরসুমের মধ্যেই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে খুচরো বাজারে মাথা তোলা মূল্যবৃদ্ধি, খাদ্যপণ্যের চড়া দাম, শিল্পোৎপাদনের নিম্নমুখী পরিসংখ্যান। উপদেষ্টা সংস্থা সিএমআইই-র পরিসংখ্যান অনুযায়ী, ১৬ অক্টোবর শেষ হওয়া সপ্তাহে দেশে বেকারত্বের হারও তার আগের সপ্তাহের ৭.৩২% থেকে বেড়ে হয়েছে ৮.৭৮%। গ্রামাঞ্চলে পৌঁছেছে ৯.৪২ শতাংশে। শহরাঞ্চলে সেই হার ৭.৩৬%।

বিশেষজ্ঞরা বলছেন, সাপ্তাহিক হিসাব দেখে কাজের বাজারের ছবিটা স্পষ্ট হয় না। আবার অন্য অংশের যুক্তি, এ মাসের প্রথম সপ্তাহ থেকেই বেকারত্বের হার ঊর্ধ্বমুখী গোটা দেশে, বিশেষত গ্রামাঞ্চলে।
এর কারণ হিসাবে আর্থিক বিশেষজ্ঞরা বলছেন, বাজেটে একশো দিনের কাজে বরাদ্দ কমিয়েছে কেন্দ্র। এতে বিশেষ করে গ্রামীণ ভারতে কর্মসংস্থানে ধাক্কা লেগেছে। প্রকল্পটিতে আগের মতো জোর দেওয়া হচ্ছে না। যা ওই সব অঞ্চলে বেকারত্ব বৃদ্ধির অন্যতম কারণ। শুধুমাত্র তাই নয়, দেশে চাকরির পরিস্থিতি খারাপ। সাপ্তাহিক হোক বা মাসিক, বেকারত্ব বৃদ্ধি সব সময়ই আর্থিক অগ্রগতি শ্লথ হওয়ার ইঙ্গিত।

আবার কোনও কোনও অর্থনীতিবিদ বলছেন, এক সপ্তাহের পরিসংখ্যান দেখে পরিস্থিতির সঠিক মূল্যায়ন সম্ভব নয়। কয়েক মাসের তথ্য বিশ্লেষণ করলে দেখা যাবে, হালে বেকারত্ব কিছুটা কমেছে। যদিও সরকার এবং আরবিআইয়ের নীতির উপর ভবিষ্যতের অনেক কিছুই নির্ভর করছে।

সিএমআইই-র পরিসংখ্যান বলছে, মে, জুন, জুলাইয়ে দেশে বেকারত্বের হার ছিল যথাক্রমে ৭.১৪%, ৭.৮৩%, ৬.৮৩%। অগস্টে তা উঠেছিল ৮.২৮ শতাংশে। সেপ্টেম্বরে ফের একটু কমে ৬.৪৩%।

বিশেষজ্ঞরা বলছেন, কোভিডে অনলাইনে শিক্ষাদানের মতো বেশ কিছু ব্যবসা গজিয়ে উঠেছিল। তার অনেকগুলি গুটিয়ে যাওয়াতেও একাংশ বেকার হয়েছেন। উৎসবে কেনাকাটা কিছুটা ভাল হয়েছে। কিন্তু বহু সংস্থায় নিয়োগ থমকে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...