Friday, June 12, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিত শর্মাদের থেকে বেশি কিছু আশা করছেন না কপিল দেব। ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়কের মতে, এ বারের বিশ্বকাপে রোহিতদের ভাল ফল করার সম্ভাবনা কম।

২) রস টেলর এবার বেছে নিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপে কোন পাঁচ ব্যাটার নজর কাড়তে পারেন। সেই তালিকায় রোহিত শর্মা বা বিরাট কোহলি জায়গা পেলেন না। টেলরের মতে ভারতের সূর্যকুমার যাদবের দিকে নজর থাকবে।

৩) মহিলা আইপিএলে দল কেনার ক্ষেত্রে নিলাম হলেও ক্রিকেটার কেনার ক্ষেত্রে নিলাম হবে না। জানা গিয়েছে তার বদলে ড্রাফ্ট পদ্ধতি ব্যবহার করা হবে। অর্থাৎ, প্রতিটি ফ্র্যাঞ্চাইজি তাদের পছন্দের ক্রিকেটারদের তালিকা বন্ধ খামে জমা দেবে।

৪) আইপিএলের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ২০২৩ আইপিএলে চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দেবেন ধোনিই। রাঁচিতে ঝাড়খণ্ড রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের অ্যাকাডেমিতে নিয়মিত অনুশীলন করছেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

৫) এশিয়া কাপে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে। বিশ্বকাপের মূলপর্ব শুরুর আগেই ট্রেনিং শুরু করলেন রবীন্দ্র জাদেজা। অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠলেও খেলার মতো অবস্থায় আসেননি বাঁহাতি অলরাউন্ডার।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

 

Related articles

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...