Wednesday, June 24, 2026

অবশেষে সিজিও কমপ্লেক্সে হাজিরা মানিক-ঘনিষ্ঠ তাপস, মানিকের মুখোমুখি বসিয়ে জেরার সম্ভাবনা

Date:

Share post:

টিকল না কোনও অজুহাত। বৃহস্পতিবারই নিয়োগ দুর্নীতি মামলায় ইডি (ED)-র ডাকে সিজিও (CGO) কমপ্লেক্সে হাজিরা দিলেন তাপস মণ্ডল। তিনি প্রাথমিক শিক্ষ পর্ষদের প্রাক্তন সভাপতি ধৃত মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) ঘনিষ্ঠ বলে পরিচিত। তাঁকে জিজ্ঞাসাবাদ করে প্রাথমিক টেট (TET) দুর্নীতি মামলায় তথ্য পেতে চাইছেন তদন্তকারীরা। মানিকের সঙ্গে তাপসকে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে বলে ইডি সূত্রে খবর।

হাজির দেওয়ার জন্য বুধবার ইডির তরফে তাপস মণ্ডলকে (Tapas Mandal) ইমেল করা হয়। পাল্টা তিনি জানান, ভিনরাজ্যে থাকায় কোনওভাবেই বৃহস্পতিবারই সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়া সম্ভব নয়। তবে তাপসকে সময় দিতে নারাজ ইডি। বৃহস্পতিবারই হাজিরা দিতে হবে বলে জানানো হয়। সেই মতো এদিন বেলা বারোটা নাগাদ সেখানে পৌঁছন তাপস।

গত শনিবার ইডি তাপসের বারাসতের বাড়িতে তল্লাশি চালায়। প্রচুর নথিপত্র উদ্ধার হয়। প্রায় ১১ ঘণ্টা ধরে তাপসের স্ত্রী, ছোট ছেলে পুত্রবধূকে জেরা করেন ইডির আধিকারিকরা। নিউটাউনের মহিষবাথান ও কলেজ স্কোয়ারে তাপস মণ্ডলের দুটি অফিসেও চলে তল্লাশি। মহিষবাথান, বারাসত, কৈখালি, কলেজ স্কোয়ার, আমহার্স্ট স্ট্রিট, রাজাবাজার-সহ আটটি জায়গায় অভিযান চালায়। সেই সংক্রান্ত তথ্য পেতেই তাপসকে হাজিরার নির্দেশ দেয় ইডি।

 

Related articles

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...