Sunday, June 28, 2026

মেলবোর্ন পৌঁছাল ভারতীয় দল, ছবি পোস্ট বিসিসিআইয়ের

Date:

Share post:

আগামি রবিবার টি-২০ বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে ভারতীয় দল। তার আগে বৃহস্পতিবার ব্রিসবেন থেকে মেলবোর্নে পৌঁছে গেল রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদবরা। সেই ছবি নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিসিসিআই। ভিডিওটিতে দেখা যায় ব্রিসবেনের হোটেল ছেড়ে মেলবোর্নের বিমান ধরার সময় ভারতীয় দলকে বেশ ফুরফুরে মেজাজে।

গত টি-২০ বিশ্বকাপে প্রথম ম‍্যাচে পাকিস্তানের কাছে হেরেছিল ভারতীয় দল। এমনকি সদ‍্য শেষ হওয়া এশিয়া কাপে বাবর আজমদের কাছে একবার জয় এবং একবার হারের মুখ দেখেন রোহিত শর্মারা। তবে এবার আর সেই সব মাথায় রাখতে চায় দল। বরং রবিবারের ম‍্যাচেই ফোকস টিম ইন্ডিয়া। পাকিস্তান ম‍্যাচ নিয়ে বিসিসিআই টিভিতে রোহিত বলেন,” আমি জানি সবাই পাকিস্তান ম্যাচের আগে খুব উত্তেজিত। বিশ্বকাপের সব থেকে বড় ম্যাচ এটা। দু’দেশের কোটি কোটি সমর্থকের নজর থাকে এই ম্যাচের দিকে। কিন্তু আমরা সে সব নিয়ে বেশি চিন্তা করছি না। নিজেদের মধ্যে বেশি কথা বলছি না। শুধু নিজেদের প্রস্তুতির দিকে নজর দিচ্ছি।”

আরও পড়ুন:এবার পিসিবির বিবৃতির পাল্টা দিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...