Saturday, June 13, 2026

বিয়েতে ‘না’ প্রেমিকের, হেমতাবাদ থানায় আত্ম*ঘাতী নাবালিকা

Date:

Share post:

২ বছর ধরে সম্পর্ক। প্রেমিক বিয়ে করতে অস্বীকার করতেই থানার শৌচাগারে এক কিশোরীর আত্মহত্যার ঘটনায় তীব্র উত্তেজনা ছড়াল।ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের হেমতাবাদ থানায়।এই ঘটনা নজরে পড়তেই কর্মরত পুলিশ কিশোরীকে উদ্ধার করে। তবে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তার।

আরও পড়ুন:আচমকা গাড়িতে ধাক্কা লরির, অল্পের জন্য রক্ষা পেলেন রাজ্যের পরিবহনমন্ত্রী

পুলিশ সূত্রে জানা গিয়েছে,উত্তর দিনাজপুরের হেমতাবাদ থানা এলাকায় বাড়ি আত্মঘাতী নাবালিকার। তার সঙ্গে প্রায় ২ বছরের সম্পর্ক মাধবপুর সংলগ্ন কাশিডাঙা এলাকায় বাসিন্দা এক নাবালকের। তবে সম্প্রতি সম্পর্কের অবনতি হয়। বিয়ে করতে অস্বীকার করে যুবক। তা নিয়ে থানার সামনে দাঁড়িয়ে ওই কিশোরী ও যুবক দু’জনের কথা হচ্ছিল। সেই সময় দু’জনে ঝগড়াঝাটিতে জড়িয়ে পড়ে। এরপর হঠাৎ ওই মেয়েটি থানার শৌচালয়ে যায়। তবে দীর্ঘক্ষণ ফিরছিল না সে। তাতেই সন্দেহ দানা বাঁধে। পুলিশকর্মীরা শৌচালয়ে দৌড়ে যান। তাঁরা দেখেন, শৌচালয়ের লোহার আংটায় ওড়নার ফাঁস লাগিয়ে ঝুলছে কিশোরী।এই দৃশ্য দেখতেই দ্রুত ওই নাবালিকাকে শৌচালয় থেকে কিশোরীকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করা হয়। তবে শেষরক্ষা হয়নি। রাস্তাতেই মৃত্যু হয় তার।

থানার ভিতরে নাবালিকার আত্মঘাতী হওয়ার ঘটনায় উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। কিশোরীর বাবার অভিযোগ, “হেমতাবাদের বেলতার যুবক সুফিয়ান আলি আমার মেয়েকে ডেকেছিল। মেয়ের সঙ্গে গোলমাল মেটানোর জন্য থানাতে গিয়েছিল দু’জনে। তারপরই এই কাণ্ড। ছেলেটির জন্যই আমার মেয়ে মানসিক অবসাদে ভুগছেন। তাই আত্মহত্যা করেছে।”

মৃতার পরিবার সূত্রে খবর, এই ঘটনায় ওই নাবালকের বিরুদ্ধে হেমতাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তাঁরা। অন্য দিকে, থানার ভিতরে এমন একটা ঘটনা ঘটে যাওয়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এ নিয়ে রায়গঞ্জ জেলা পুলিশ সুপার মহম্মদ সানা আখতার বলেন, ‘‘এই ঘটনার সমস্ত দিক বিবেচনা করে তদন্ত করা হচ্ছে।’’

Related articles

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনায় মৃত ৫ জওয়ান, শুরু তদন্ত

অসমে বায়ুসেনার (Indian Air Force) বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল ৫ জওয়ানের। তবে কো-পাইলট (AN-32 Crash) এই...

নৈহাটি জুটমিলে তালা: শ্রমিক সমস্য়ায় ময়দানে বিজেপির শ্রমিক সংগঠন!

একদিকে রাজ্যে নতুন শিল্প ও কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দেওয়ার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister Suvendu Adhikari)।...

রুদ্রনীলকে ‘স্নেহের চুমু’ মুনমুনের, অভিনেতা বিধায়কের-প্রশংসায় পঞ্চমুখ সুচিত্রাকন্যা

রাজনীতি রাজনীতির জায়গায় আর সৌজন্য-স্নেহ এই অনুভূতিগুলো একেবারেই আলাদা। 'আবার হাওয়া বদল' ছবির প্রিমিয়ারে এসে ঠিক যেন এই...

বিশ্বকাপে ফাঁকা গ্যালারি ঘিরে সমালোচনা, ব্যাখ্যা দিল ফিফা 

পায়ে পায়ে মাঠের লড়াই ধীরে সোশ্যাল মিডিয়ায় যে উন্মাদনা চোখে পড়েছে তার কতটা বাস্তবে ধরা পড়ছে স্টেডিয়ামে? ফিফা...