Thursday, May 14, 2026

‘অগ্নি প্রাইম’-এর সফল উৎক্ষেপণ, স্বাগত জানালেন মোদি

Date:

Share post:

অগ্নি সিরিজের নয়া মিসাইল ‘অগ্নি প্রাইম’-এর (Agni Prime) পরীক্ষামূলক উৎক্ষেপণ (Test Launch) করল ভারত। শুক্রবার ওড়িশা উপকূলে (Coast of Odisha) অগ্নি সিরিজের নয়া মিসাইলটির পরীক্ষামূলক উৎক্ষেপণ করে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO)। পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই মিসাইলটি (Missile) ১ থেকে ২ হাজার কিলোমিটার পর্যন্ত নিখুঁতভাবে বিপক্ষ নিশানায় আঘাত হানতে সক্ষম। তবে মিসাইলটি নতুন প্রজন্মের হওয়ার কারণে ক্ষেপণাস্ত্রটি অত্যন্ত হালকা ও মিশ্র ধাতু দ্বারা নির্মিত। আর সেকারণেই অগ্নি ৩-এর থেকে এর ওজন প্রায় ৫০ শতাংশ কম। সূত্রের খবর, গত বছর জুন মাসে প্রথম এই মিসাইলটি পরীক্ষা করা হয়েছিল। পরবর্তীতে ডিসেম্বর (December)মাসে ফের এই মিসাইলটি পরীক্ষা করা হয়। দুটি পরীক্ষাতেই অত্যন্ত দক্ষতার সঙ্গে সফল হয়েছিল ‘অগ্নি প্রাইম’।

তবে অগ্নি সিরিজের যে মিসাইলগুলি বর্তমানে ভারতের হাতে রয়েছে তার মধ্যে একেবারে উন্নত শ্রেণিতে রয়েছে এই অগ্নি প্রাইম বা অগ্নি পি। এটিকে নিউ জেনারেশন মিসাইল (New Generation Missile) বলে গণ্য় করা হয়। পাশাপাশি এটি ওজনে এতটাই হালকা যে এটিকে রেল লাইন বা রাস্তার যেকোনও প্রান্ত থেকেও উৎক্ষেপণ (Launching) করা সম্ভব। বিশেষত যুদ্ধ পরিস্থিতিতে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনা নৌ বাহিনীর বিরুদ্ধে হামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই মিসাইল।

এছাড়াও অগ্নি প্রাইমে দুধরনের নেভিগেশন সিস্টেম (Nevigation System) ব্যবহার করা হয়েছে ৷ একটি, আরআইএনএস (Ring Inertial Navigation System) এবং অপরটি এম আই এন এস (Micro Navigation System)৷ সর্বোচ্চ ১ হাজার ৫ কিলোগ্রাম ওজনের পারমাণবিক বোমা বহনে সক্ষম এই মিসাইলের রক্ষণাবেক্ষণের খরচও তুলনামূলকভাবে অনেকটাই কম। শুক্রবার অগ্নি প্রাইমের সফল উৎক্ষেপণকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানান, অগ্নি প্রাইম দেশের প্রতিরক্ষাক্ষেত্রে (Defence Sector) আত্মনির্ভরতাকে (Self Reliance) কয়েক ধাপ এগিয়ে দিল।

Related articles

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...