Friday, April 3, 2026

এফসি-র সভাপতির সঙ্গে দেখা করলেন এআইএফএফ সভাপতি কল‍্যান চৌবে

Date:

Share post:

শুক্রবার এশিয়া ফুটবল কনফেডারেশন (এফসি) সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খালিফার সঙ্গে দেখা করলেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে। সঙ্গী ছিলেন সচিব শাজি প্রভাকরণও। এদিন এফসি সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খালিফার সঙ্গে ভারতীয় ফুটবলের উন্নতির বিষয় নিয়ে আলোচনাও করেন কল‍্যান চৌবে।

এদিন এএফসি সভাপতি শেখ সালমান, কল্যাণ চৌবেকে নতুন এআইএফএফ সভাপতি পদে যোগ দেওয়ার জন্য অভিনন্দন জানান। এছাড়াও ভারতের ভুবনেশ্বর, গোয়া এবং মুম্বাইতে অনুর্ধ্ব-১৭ মহিলা ফুটবল বিশ্বকাপ সফল ভাবে আয়োজন করার জন্য প্রশংসা করেন। ফুটবলের উন্নতি আলোচনার পাশাপাশি এএফসি মহিলা এশিয়ান কাপ আয়োজন সম্পর্কেও তাঁরা আলোচনা করেন।

এই নিয়ে এএফসি সভাপতি জানান, “আমি এএফসির তরফে এআইএফএফকে কৃতজ্ঞতা জানাতে চাই এএফসির বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনের অঙ্গীকার করায়। আমরা আত্মবিশ্বাসী এই ইভেন্ট এবং প্রতিযোগিতাগুলি ভারতের ফুটবল ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করে তুলবে।

আরও পড়ুন:টি-২০ বিশ্বকাপে অঘটন, টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেল ওয়েস্ট ইন্ডিজ

 

Related articles

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...