Thursday, June 11, 2026

বাংলা নয়, ঘূর্ণিঝড় সিত্রাং আছড়ে পড়বে বাংলাদেশে

Date:

Share post:

দীপাবলি-কালীপুজোর আগে কিছুটা হলেও স্বস্তির খবর শোনালো আলিপুর আবহাওয়া দফতর। পশ্চিমবঙ্গ নয়,বাংলাদেশে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় সিত্রাং। আজ, শনিবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের ডেপুটি ডিরেক্টর জেনারেল সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।

হাওয়া অফিসের তরফে স্পষ্ট জানানো হয়েছে, বাংলাদেশের তিনকোণা ও সন্দীপ দ্বীপের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়বে সিত্রাং। বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব দিকে ইতিমধ্যেই ঘূর্ণাবর্ত গভীর নিম্নচাপের রূপ নিয়েছে। যত সময় গড়াবে তত শক্তিশালী হবে এই নিম্নচাপ। তবে শক্তিবৃদ্ধি করে তীব্র ঘূর্ণিঝড় বা সিভিয়ার সাইক্লোনের সম্ভবনা আপাতত নেই। কেবল সাইক্লোনিক স্টর্ম হিসেবেই সিত্রাং ভূখণ্ড প্রবেশ করবে।

আজ, ২২ অক্টোবর নিম্নচাপের অবস্থান সাগরদ্বীপ থেকে ১৪৬০ কিমি দুরে আন্দামান দ্বীপপুঞ্জ। এই মুহূর্তে তার অভিমুখ উত্তর ও উত্তর-পশ্চিমমুখী। আগামিকালও ওই একই অভিমুখে এগোতে থাকবে সে। এরপর আরও গভীর নিম্নচাপে পরিণত হবে। ওই একই অভিমুখে বেঁকে ২৪ অক্টোবর নাগাদ মধ্য বঙ্গোপসাগরে অর্থাৎ সমুদ্রে থাকাকালীনই ঘূর্ণিঝড়ের রূপ নেবে সিত্রাং। এই গতিতে চলতে থাকলে আগামী ২৫ অক্টোবর সকালে তিনকোণা ও সন্দীর দ্বীপের মাঝামাঝি কোনও এলাকা দিয়ে মূল ভূখণ্ডে প্রবেশ করবে।

সিত্রাং পশ্চিমবঙ্গে বিশেষ কোনও প্রভাব ফেলতে পারবে না বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে মৎসজীবীদের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। তাঁদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যাঁরা ইতিমধ্যেই চলে গিয়েছেন তাঁদের ফিরে আসতে বলা হয়েছে।

এখনও অবধি যা পরিস্থিতি তাতে অনুমান করা হচ্ছে দক্ষিণ ২৪ পরগণা জেলার উপকূলবর্তী এলাকাগুলিতে ঘুর্ণিঝড়ের সর্বাধিক প্রভাব পড়তে চলেছে। দুই ২৪ পরগণা জেলায় ২৪ অক্টোবর থেকেই ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সঙ্গে ৪৫ থেকে সর্বাধিক ৬৫ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে।

 

Related articles

ঋণের বোঝা না কি অন্য চাপ? ডেলিভারিবয়ের মৃত্যু ঘিরে ধোঁয়াশা

বাবাকে হারানোর পর থেকেই সংসারের সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল ২২ বছরের মানব প্যাটেল (Manav Patel)। বিধবা মা...

রাজধানীতে ঠিকানা বদল তৃণমূলের! কোন সাংসদের বাড়িতে হচ্ছে অফিস?

রাজধানীতে ঠিকানা বদল তৃণমূলের(TMC)। দিল্লিতে তৃণমূল কংগ্রেসের (TMC) ২০ রাজেন্দ্র প্রসাদ রোডের বাংলোটি খালি করা হল। বুধবার বাংলো...

হরিয়ানায় খুন জিমের মালিক, ৫ সেকেন্ডে চলল ১০ রাউন্ড গুলি

দিনে দুপুরে হরিয়ানায়( Haryana) খুন জিমের মালিক(Gym Owner)। পুলিশ সূত্রে খবর, ২৫ বছরের এক তরুণ হাঁসি এলাকার একটি...

প্রচণ্ড ঔদ্ধত্য! অভিষেকের বিরুদ্ধে ক্ষোভ উগরে মামলা ছাড়লেন কল্যাণ-সহ টিম

আপাতত তিন সপ্তাহ তাঁকে গ্রেফতার করা যাবে না- কলকাতা হাই কোর্টের এই নির্দেশে যখন কিছুটা স্বস্তিতে তৃণমূলের (TMC)...