Friday, April 3, 2026

বন্ধুত্বের বিরল নজির! শেষ যাত্রায় হনুমানের কীর্তি দেখে চোখে জল নেটাগরিকদের

Date:

Share post:

মানুষের সঙ্গে মানুষের বন্ধুত্বের খবর নতুন কিছু নয়। তবে মানুষের সঙ্গে বন্যপ্রাণীর বন্ধুত্বের খবর রীতিমতো বিরল। সম্প্রতি বন্ধুত্বের বিরলতম নজির গড়ল এক হনুমান (Monkey)। ইতিমধ্যে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় (SocialMedia) ভাইরাল (Viral)। যা দেখে নেটিজেনদের চোখে জল আসতে বাধ্য। বর্তমানে যেখানে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক তলানিতে, সেখানে হনুমানের এমন কীর্তি নজর কেড়েছে বহু নেটাগরিকের। ভিডিওটিতে হনুমানের সঙ্গে এক ব্যক্তির বন্ধুত্বের (Friendship) ছবি সামনে এসেছে।

ভিডিও দেখে কেউ সমবেদনা জানিয়েছেন, আবার কারও বন্যপ্রাণীর এমন আবেগ দেখে চোখ ভিজেছে জলে। এক ব্যক্তির মৃ*ত্যুর পর তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছিল হনুমানটি। পশ্চিম শ্রীলঙ্কার (Sri Lanka West) বাত্তিকালোয়া অঞ্চলের ঘটনা। ভিডিওতে দেখা গিয়েছে, মৃ*ত ব্যক্তির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে একটি হনুমান। পরে তাঁর মুখে শেষ চুম্বনও খেতে দেখা যায়। সবচেয়ে কাছের বন্ধুর চলে যাওয়া যেন কিছুতেই মেনে নিতে পারছে না সে। পাশাপাশি মরদেহের উপর রাখা পুষ্পস্তবকটি নাড়িয়ে তাঁকে জাগানোর আপ্রাণ চেষ্টাও করছে হনুমানটি।

জানা গিয়েছে, হনুমানটিকে নিয়মিত খাবার খাওয়াতেন ওই ব্যক্তি। আর সেখান থেকেই তাঁদের মধ্যে সম্পর্কের সূত্রপাত। তবে বন্ধুর আকস্মিক মৃ*ত্যুর খবর শুনে নিজেকে ঠিক রাখতে পারেনি সে। শেষবারের মতো কাছের বন্ধুকে বিদায় জানাতে সে ছুটে আসে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, আশপাশে বহু মানুষ দাঁড়িয়ে থাকলেও মৃ*তের প্রিয় বন্ধুকে বাধা দিচ্ছেন না কেউই।

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...