Monday, April 6, 2026

পাকিস্তানে গিয়ে এশিয়া কাপ খেলা নিয়ে কী বললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা?

Date:

Share post:

গত মঙ্গলবারই বিসিসিআই সচিব জয় শাহ জানিয়ে দিয়েছেন আগামি বছর এশিয়া কাপ খেলতে পাকিস্তান যাবে না ভারতীয় দল। আর এবার এই নিয়ে মুখ খুললেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। বললেন, আমার কাছে বিশ্বকাপ অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেটাতেই মন দিতে চাই।

সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন,” আমার কথা হল এই বিশ্বকাপে ফোকাস করতে হবে, কারণ এটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে কি হবে সে নিয়ে আমরা চিন্তিত নই। এই নিয়ে কথা বলার কোনও মানেই হয় না, বিসিসিআই এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। আমরা শুধু চিন্তায় রয়েছি আগামীকালের খেলা নিয়ে।”

গত মঙ্গলবার ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভার পর জয় শাহ বলেছিলেন, “আমরা পাকিস্তানে খেলতে যাব না। এশিয়া কাপ নিরপেক্ষ দেশে হতে পারে। পাকিস্তানে দল যাবে কি না সেই সিদ্ধান্ত সরকার নেয়। সেটা নিয়ে আমরা কোনও মন্তব্য করব না। ২০২৩ সালের এশিয়া কাপ নিরপেক্ষ দেশে হবে।”

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...