Monday, March 16, 2026

খেলতে খেলতে বিদ্যুৎস্পৃষ্ট! হাওড়ায় ষষ্ঠ শ্রেণীর ছাত্রের মর্মান্তিক মৃ*ত্যু

Date:

Share post:

বন্ধুদের সঙ্গে পাড়ার মাঠে ফুটবল খেলছিল শিশুটি।আচমকাই বিদ্যুতের তারে পা লেগে বিপত্তি। তারে পা পড়তেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ল বারো বছরের ওই খুদে। শনিবার বিকেলে হাওড়ার শিবপুরে নবান্নের কাছে কাজিপাড়ার মালিবাগান এলাকায় ঘটনাটি ঘটেছে। স্থানীয়েরা আহত শিশুকে ধরাধরি করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে শিবপুর থানার পুলিশ।

আরও পড়ুন:জলমগ্ন বেঙ্গালুরুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণীর মৃত্যু

স্থানীয় সূত্রে খবর, এলাকার এভারগ্রিন স্পোটিং ক্লাবের মাঠে অন্যান্য শিশুদের সঙ্গে ফুটবল খেলছিল বছর বারোর ইরফান খান। হঠাৎই খেলার সময় বিদ্যুতের ছেঁড়া তারে পা পড়ে যায় তার। সঙ্গে সঙ্গে ছিটকে পড়ে সে। বেশ কিছুক্ষণ মাঠের মধ্যেই অচৈতন্য অবস্থায় পড়ে ছিল ইরফান। নজরে আসতেই দ্রুত তাঁকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশ ও ইরফানের পরিবারকেও। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি ছোট্ট ইরফানকে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করা হয়।
পুলিশ সূত্রে খবর, মৃত শিশুর নাম ইরফান। ষষ্ঠ শ্রেণির পড়ুয়া সে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে দিন কয়েক আগেই স্থানীয় ওই ক্লাবে একটি অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে আলো লাগানোর জন্য বিদ্যুতের তার জোড়া হয়েছিল। সম্ভবত খেলার সময় কোনওভাবে ওই তার ছিঁড়ে যায়। সেই ছেঁড়া তারে পা লেগেই মৃত্যু হল কিশোরের।

spot_img

Related articles

মধ্যরাতে গুপ্ত তাণ্ডব! রাতারাতি মুখ্যসচিব বদলে ‘মহিলাবিদ্বেষী’ বিজেপি-কমিশনকে নিশানা মমতার

“মধ্যরাতে মেসেজ পেলাম, কাউকে কাজে লাগিয়ে ছুপারুস্তমের মতো গুপ্ত তাণ্ডব করছে“- সোমবার মহামিছিলের শেষে ধর্মতলার ডোরিনা ক্রসিং-এর মঞ্চ...

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...

নাম নেই শতরূপের, কেন্দ্র বদল মীনাক্ষি-দীপ্সিতাদের: তমান্নার মাকে প্রার্থী করে সেন্টিমেন্টাল তাস বামেদের!

ISF ও CPIML-liberation -এর সঙ্গে জোট করে বিধানসভা ভোটে লড়বে বামফ্রন্ট। সোমবার, সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন বামফ্রন্ট...

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি-সরবরাহে সমস্যার প্রতিবাদে রাজপথে মমতার মহামিছিলে জনসুনামি

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাস (LPG Price Hike Protest) সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথে...