Saturday, June 27, 2026

জ্যাকলিনের বিরুদ্ধে দেশ ছেড়ে পালানোর বিষ্ফোরক অভিযোগ ইডির

Date:

Share post:

প্রতারণা মামলায় আগেই নাম জড়িয়েছে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের (Jacqueline Fernandez)। তদন্তে নেমেছে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ED)। ২০০ কোটি টাকার আর্থিক প্রতারণার মামলার সঙ্গে এবার যুক্ত হল আরো এক মারাত্মক অভিযোগ। শনিবার দিল্লির আদালতে (Delhi High court) এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের তরফে জানানো হয়, সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটির তোলাবাজি মামলায় তদন্ত চলাকালীনই ভারত ছেড়ে পালানোর চেষ্টা করেছিলেন জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez)।

উল্লেখ্য এই আর্থিক প্রতারণার মামলায় একাধিকবার অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। এই ঘটনায় নাম জড়ানোর পর থেকে কেরিয়ায়ের বেশ ক্ষতিও হয়েছে। যে কোনও উপায়ে এই মামলা থেকে মুক্ত হতে চাইছিলেন তিনি, এমনটাই খবর মিলেছে অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রে। দিল্লির আদালতে জামিনের আবেদন জানিয়েছিলেন জ্যাকলিন। শনিবার সেই মামলার শুনানি চলছিল।

অভিনেত্রীর আইনজীবী জানান, ইডির তরফে মামলা সংক্রান্ত কোনও নথি পাঠানো হয়নি। পাল্টা ইডির তরফে অভিযোগ করা হয়, তদন্ত চলাকালীন তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করেছিলেন জ্যাকলিন। পাশাপাশি তদন্তে অসহযোগিতার অভিযোগও করা হয় ইডির তরফে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ আর্থিক দুর্নীতির তদন্ত শুরু হতেই জ্যাকলিন ফার্নান্ডেজ দেশ ছাড়ার পরিকল্পনা করছিলেন। কিন্তু তাঁর নামে লুকআউট সার্কুলার জারি থাকায় তিনি দেশ ছেড়ে কোথাও যেতে পারেননি। আগামী ১০ নভেম্বর মামলার পরবর্তী শুনানি হবে।

Related articles

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...