Friday, April 3, 2026

দীপান্বিতার আরাধনায় ব্যস্ত রাজধানী, দিল্লির কালী মন্দির জুড়ে আলোর রোশনাই

Date:

Share post:

দুর্গাপুজো, লক্ষ্মীপুজোর পর এবার কালীপুজোর (Kalipuja) আনন্দে মেতেছে বাঙালি। বাংলায় চারিদিকে শুধুই আলোর মেলা। তবে দীপান্বিতা আরাধনার আনন্দ ছড়িয়ে পড়েছে রাজধানী দিল্লিতেও( Delhi)। দিল্লির কালীমন্দিরে (Kali temple) শেষ মুহূর্তের ব্যস্ততা। রাত পোহালেই তমসা কাটিয়ে আলোর উৎসব। রাজধানী দিল্লি (Delhi) জুড়ে প্রায় ৩০ টিরও বেশি ছোট বড় কালী মন্দির রয়েছে । তার মধ্যে কয়েকটি আবার শতবর্ষ প্রাচীন ইতিহাস সমৃদ্ধ। কালী পুজো, কালী বাড়ি যেন দিল্লিবাসী বাঙালির প্রধান সাংস্কৃতিক ও শৈল্পিক অনুষ্ঠানের প্রধান স্থান।

রাজধানীর পুজো মানেই দিল্লির বিভিন্ন কালি বাড়ির কথাই সবার আগে উঠে আসে। দিল্লির প্রাচীনতম দুর্গাপুজোর স্থান ছিল কাশ্মীরি গেট যা নতুন দিল্লি কালীবাড়ি নামে পরিচিত। দুর্গাপুজোর মতোই ধুমধাম করে হয় মা কালীর আরাধনা হয় এই কালীবাড়িতে। অনেকটা কলকাতার (Kolkata) কালীঘাট মন্দিরের মতো নতুন দিল্লি কালীমন্দির। জনশ্রুতি আছে আজ থেকে প্রায় ১০০ বছর আগে রাজধানী দিল্লিতে বাঙালিদের বসবাস বাড়তে থাকে। ১৯৩০ সালে সেই বাঙালিদের হাত ধরেই দিল্লির প্রাচীনতম কালীপুজোর যাত্রা শুরু হয়। জানা যায় পুজো কমিটির প্রধান অধ্যক্ষ ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। শোনা যায় প্রাক স্বাধীনতার যুগেও দেশের স্বাধীনতা আন্দোলনের অগ্নি যোদ্ধাদের গোপন ঘাঁটি ছিল এই নিউদিল্লি কালীবাড়ি (New Delhi Kali Bari)। এখানে কালীপুজো রীতি মেনেই অনুষ্ঠিত হয় । পুজোর মন্ডপ তৈরির কারিগরদের কলকাতা থেকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়।

দিল্লির আরেকটি প্রাচীন কালীমন্দির হল দক্ষিণ দিল্লি কালীবাড়ি। আমৃত্যুকাল পর্যন্ত যে মন্দিরের অধ্যক্ষ ছিলেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। এই মাতৃ মন্দিরে সম্পূর্ণ কালো পাথরের তৈরি মা কালীর মূর্তি। রাজধানী দিল্লির কালী মন্দিরের প্রসঙ্গে সবার আগে উঠে আসে চিত্তরঞ্জন পার্ক কালী মন্দিরের (CR Park Kali temple) কথা। ১৯৭৩ সালে এই মন্দির নির্মাণ করা হয়। তারপর থেকে মিনি কলকাতা বলে বিখ্যাত চিত্তরঞ্জন পার্কের পুজো। দূষণের মাত্রা কমাতে রাজধানী দিল্লিতে এ বছর বাজির কোনও ব্যবহার করা যাবে না বলেই স্পষ্ট ঘোষণা করেছে, দিল্লির সরকার।

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...