Saturday, April 4, 2026

পাকিস্তানের বিরুদ্ধে জয় দিয়ে টি-২০ বিশ্বকাপের অভিযান শুরু ভারতের, ৮২ রানে অপরাজিত বিরাট কিং কোহলি

Date:

Share post:

ভারত-পাকিস্তান মহারণ। জয় দিয়ে টি-২০ বিশ্বকাপের অভিযান শুরু করল ভারত। রবিবার মেলবোর্নে পাকিস্তানকে হারাল ৪ উইকেটে রোহিত শর্মার দল। সৌজন্যে বিরাট কিং কোহলি। ৮২ রানে অপরাজিত তিনি।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব‍্যাট করতে নেমে ১৫৯ রান করে পাকিস্তান। পাকিস্তানের হয়ে হয়ে সর্বোচ্চ রান শান মাসুদের। ৫২ রানে অপরাজিত তিনি। প্রথমে ব‍্যাট করতে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। শুরুতেই ব‍্যর্থ হন পাকিস্তানের দুই ওপেনার মহম্মদ রিজওয়ান এবং অধিনায়ক বাবর আজম। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান শান মাসুদের। ৫২ রানে অপরাজিত তিনি। ৪ রান করেন রিজওয়ান। শূন‍্য রানে আউট হন বাবার আজম। ইফতিকার আহমেদ করেন ৫১ রান। ৫ রান করেন শাহদাব খান। ২ রান করেন হায়দার আলি। ৯ রান করেন মহম্মদ নাওয়াজ। ২ রান করেন আসিফ আলি। ১৬ রান করেন শাহিন আফ্রিদি। ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন হার্দিক পান্ডিয়া, অর্শদীপ সিং। একটি করে উইকেট নেন মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমার।

জবাবে ব‍্যাট করতে নেমে জয় তুলে নেয় ভারতীয় দল। সৌজন্যে বিরাট কিং কোহলির দুরন্ত ইনিংস। ৮২ রানে অপরাজিত তিনি। রবিবার মেলবোর্নে যেন তাঁর বিরুদ্ধে ওঠা প্রশ্নের সব জবাব দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। আর বিরাটকে সঙ্গ দিয়েছেন হার্দিক পান্ডিয়া। যেখানে শুরুতে চার উইকেট পরে ব‍্যাকফুটে চলে গিয়েছিল ভারতের স্কোর লাইন। সেখানে বিরাট-হার্দিক জুটি ভারতের স্কোর বোর্ডে রান সংখ‍্যা এগিয়ে নিয়ে যান। ৪০ রান করেন হার্দিক। ব‍্যাট হাতে ব‍্যর্থ কে এল রাহুল, অধিনায়ক রোহিত শর্মা এবং সূর্যকুমার যাদব। ৪ রান করেন রাহুল-রোহিত। ১৫ রান করেন সূর্যকুমার। পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট হরিশ রৌফ এবং মহম্মদ নাওয়াজ। এক উইকেট নাসীম শাহ-এর।

আরও পড়ুন:‘মুহূর্তটা উপভোগ করতে চেয়েছিলাম’, পাকিস্তানের বিরুদ্ধে তিন উইকেট নিয়ে বললেন অর্শদীপ

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...