Wednesday, June 24, 2026

বাম-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত চাকদহ, বিজেপি নেতা রাহুল সিনহার গাড়ি ভাঙচুর

Date:

Share post:

বাম-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত নদিয়ার চাকদহ। শনিবার সন্ধ্যায় বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে যাওয়ার পথে বিজেপি নেতা রাহুল সিনহার গাড়িতে ভাঙচুর চালায় বাম ছাত্র সংগঠন বলে অভিযোগ। পাশাপাশি অবরোধ করা হয় বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের গাড়িও। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়।

আরও পড়ুন:নন্দীগ্রামে বিজেপিতে বিদ্রোহ, গণইস্তফা বহু নেতার
স্থানীয় সূত্রের খবর, এদিন চাকদহে বিজেপির বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা, রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার ও স্থানীয় বিজেপির বিধায়কেরা। এদিকে এদিন এখানে করুণাময়ীর ঘটনার প্রতিবাদে অবস্থান বিক্ষোভের কর্মসূচি ছিল সিপিএম যুব সংগঠন ডিওয়াইএফআই-এর কর্মী সমর্থকদের।
এই অবস্থান বিক্ষোভের মাঝে আটকে পড়ে বিজেপি নেতাদের গাড়ি। বিজেপির কর্মীরা দাবি তোলে, নেতা-সাংসদদের গাড়ি আগে ছেড়ে দিতে হবে। সেই নিয়ে ডিওয়াইএফআই-এর কর্মী সমর্থকদের সঙ্গে বচসা শুরু হয়, সেই থেকে হাতাহাতি বাধে। শেষমেশ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে চাকদহ থানার পুলিশ। অভিযোগ, এই বচসার মাঝেই ডিওয়াইএফআই-এর কর্মীরা বিজেপি নেতা রাহুল সিনহার গাড়িতে হামলা চালায়। এবং গাড়ির কাঁচ ভেঙে দেয়।

ডিওয়াইএফআই-এর কর্মীদের অভিযোগ, কর্মসূচি চলাকালীন বিজেপি নেতৃত্বদের উপস্থিতিতেই দলীয় কর্মীরা বাম সমর্থকদের ওপর হামলা চালায় ।মারধর করা হয় তাদের। গোটা ঘটনায় দুই পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর। ঘটনার সামাল দেয় পুলিশ। এলাকায় নতুন করে উত্তেজনা ছড়ানোর আগেই ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...