Wednesday, June 24, 2026

নন্দীগ্রামে বিজেপিতে বিদ্রোহ, গণইস্তফা বহু নেতার

Date:

Share post:

ঘরের আগুন সামলাতে পারছে না গেরুয়া শিবির(BJP)। এবার আগুন লাগলো শুভেন্দুগড় হিসেবে পরিচিত নন্দীগ্রামে(Nandigram)। দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে, গণ ইস্তফা দিলেন একাধিক নেতা। স্বাভাবিকভাবে এই ঘটনা ঘুম ছুটেছে নন্দীগ্রাম বিজেপির শীর্ষ নেতৃত্বে। ইস্তফা দেওয়া নেতৃত্বের তালিকায় রয়েছেন বহু সংখ্যক মন্ডল সম্পাদক ও ব্লকের সহ-সভাপতি।

বিক্ষুব্ধ বিজেপি নেতাদের অভিযোগ, ২০২১-এর নির্বাচনের আগে যে সমস্ত তৃণমূল নেতারা বিজেপির ওপর হামলা চালিয়েছে ও একের পর এক বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে নির্বাচনের ছ মাস আগে তাদেরকে দলে নিয়ে জেলার একের পর এক দায়িত্বে আনা হয়েছে। অথচ এরাই বিজেপি কর্মীদের বেছে বেছে বাড়িঘর জ্বালিয়ে দিয়েছিল তাদের উপর হামলা চালিয়েছিল। এইসব দলবদলুদের বিজেপিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার প্রতিবাদী এই ইস্তফা বলে জানা গিয়েছে। ওই অঞ্চলের ব্লক সহ-সভাপতি দায়িত্বে থাকা জয়দেব বলেন, দল বদলু নেতাদের গুরুত্ব দিয়ে বিজেপির মূল নেতাদের উপেক্ষা করা হচ্ছে বারবার। শীর্ষ নেতৃত্বকে এ বিষয়ে জানানো হলেও কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এরই প্রতিবাদে আমরা একযোগে ইস্তফা দিচ্ছি।

পাশাপাশি বিক্ষুব্ধ বিজেপি নেতারা এটাও স্পষ্ট করে দেন এই মুহূর্তে কোনও রাজনৈতিক দলে তারা যোগ দেবেন না। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত তারা অপেক্ষা করবেন যদি কোনরকম ব্যবস্থা শীর্ষ নেতৃত্ব না নেয় সেক্ষেত্রে একত্রে বসে পরবর্তী চিন্তা ভাবনা করবেন।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...