Thursday, June 11, 2026

পঞ্চায়েত নির্বাচনের আগে হুঁশিয়ারি উদয়ন গুহর

Date:

Share post:

ভেটাগুড়িতে তৃণমূলের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের মঞ্চে বক্তব্য রাখতে উঠে নাম না করে বিজেপিকে এই হুঁশিয়ারি দিলেন তৃণমূলের নেতা-মন্ত্রীরা।উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) সময় কেউ যদি বোমা বন্দুক নিয়ে সন্ত্রাস করতে আসে তাহলে তাদের ছাড় দেওয়া হবে না।প্রয়োজনে তাদের দাঁত সাড়াশি দিয়ে উপড়ে ফেলা হবে। আগামী পঞ্চায়েত নির্বাচনের জন্য এখন থেকেই দলীয় কর্মীদের মাঠে নেমে কাজ করা নির্দেশ দেন তৃণমূল নেতৃত্ব।

আরও পড়ুন- বাংলা নয়, ঘূর্ণিঝড় সিত্রাং আছড়ে পড়বে বাংলাদেশে
NBSTC চেয়ারম্যান পার্থপ্রতিম রায়ের গলাতেও শোনা গিয়েছে একই সুর। উদয়ন গুহর বক্তব্যকে পুরোপুরি না শুনে ভুল ব্যাখ্যা করেছে বিজেপি।বিজেপি নেতা অজয় রায় বলেন, “ওরা তো বিধানসভা উপনির্বাচনেও সন্ত্রাস করেছে। সন্ত্রাসের উপর ভর করেই নির্বাচনে জিততে চায়। এদিনের বক্তব্যেই তা পরিষ্কার হয়ে গেল।”

Related articles

FIFA World Cup: ক্রোয়েশিয়া থেকে জাপান, চমক দিতে পারে কোন দেশগুলি?

ফেভারিটের তালিকায় না ফুটবল বিশ্বকাপে (FIFA World Cup)চমক দিতে পারে একাধিক দেশ। এবার ৪৮ দেশের বিশ্বকাপ, ফলে ছোট...

সায়নী ঘোষ কোথায়? স্যোশাল মিডিয়া বোমা ফাটালেন তৃণমূলের যুবনেতার মৃত্যুঞ্জয়  

রাজ্য যুব সভাপতি সায়নী ঘোষ কোথায়? যুব তৃণমূলের হোয়াটসঅ্যাপ গ্রুপে বৃহস্পতিবার উচাটন। রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay...

ফের ক্ষেপণাস্ত্র হামলার শিকার ভারতীয় জাহাজ ‘এমটি জালবীর’

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে একের পর এক জাহাজে হামলায় রীতিমত উদ্বেগে ভারত। বৃহস্পতিবার ওমান উপকূলের কাছে আরও একটি...

রাহুলের মৃত্যুর তদন্তে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর দফতরের 

তালসারিতে শ্যুটিং করতে গিয়ে গত মার্চ মাসে মৃত্যু হয়েছে অভিনেতার রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay)। কেটে গেছে...