Tuesday, March 31, 2026

নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামার আগে দীর্ঘক্ষণ নেটে গা ঘামালেন বিরাট

Date:

Share post:

বৃহস্পতিবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের পরবর্তী ম‍্যাচ খেলতে নামবে ভারতীয় দল। তার আগে আজ মঙ্গলবার ঐচ্ছিক অনুশীলনে বিরাট কোহলিরা। এদিন দীর্ঘক্ষণ পিচে গা ঘামান বিরাট।

জানা যাচ্ছে, সিডনির মাঠে গা গরম করার পর কোহলিই প্রথম নেটে ব্যাট হাতে অনুশীলন শুরু করেন। তিনি প্রথমে একটি নেটে ভারতীয় দলের ভিডিও অ্যানালিস্ট হরিপ্রসাদের সঙ্গেও থ্রোডাউন অনুশীলন করেন, এরপর তিনি দ্বিতীয় নেটে গিয়ে রাঘবেন্দ্র, দয়ানন্দের সঙ্গেও থ্রোডাউন অনুশীলন করেন। তিনি প্রায় ২০ মিনিট থ্রো ডাউন অনুশীলন করেন। এরপর তিনি তৃতীয় নেটে চলে যান এবং সেখানে তিনি মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চ‍্যাহাল, হার্শাল প্যাটেল এবং রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে অনুশীলন করেন।

এদিন ভারতের জন্য এটি ঐচ্ছিক ছিল অনুশীলন পর্ব। যেখানে হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, আর্শদীপ সিং এবং মোহম্মদ শামি বিশ্রাম পান। তবে দলের অধিনায়ক রোহিত শর্মা এবং ওপেনার কেএল রাহুল ব্যাটিং অনুশীলন করেন। পিচে তাঁরা থ্রোডাউন অনুশীলন করেন। এছাড়াও দীনেশ কার্তিক, দীপক হুডা, ঋষভ পান্থকেও অনেক সময় ধরে অনুশীলন করতে দেখা যায়।

সব মিলিয়ে ভারতীয় দলের বোলার এবং ব্যাটার সকলেই কঠোর পরিশ্রম করেন। ২৭ তারিখ নেদারল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় দল। তার আগে জোর প্রস্তুতি ভারতীয় দলে।

আরও পড়ুন:বেজে গিয়েছে ডার্বির ডামামা, বড় ম‍্যাচ নিয়ে কী বললেন প্রীতম কোটাল?

 

 

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...