Saturday, April 4, 2026

৭০ বছর গায়ে জল ছোঁয়াননি, স্নান করেই প্রয়াত হলেন বিশ্বের ‘নোংরাতম’ মানুষ

Date:

Share post:

তিনিই পৃথিবীর সব থেকে নোংরাতম মানুষ। হবে নাই বা কেন? প্রায় ৭০ বছরেরও বেশি সময় ধরে স্নান করা তো দূরে থাক, গায়ে এক ফোটা জল পর্যন্ত ঢালেননি। এবার, প্রয়াত হলেন পৃথিবীর সবচেয়ে ‘নোংরা মানুষ’ আমু হাজি।

 

যৌবনে মানসিক বিপর্যয়ের মুখে পড়েছিলেন আমু হাজি। তারপর থেকে তিনি ভয় পেতেন, স্নান করলেই অসুস্থ হয়ে পড়বেন। আর এই ভয়ে অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে তিনি গায়ে জল বা সাবান লাগাননি। অবিবাহিতও ছিলেন। কিন্তু কয়েক মাস আগে, দীর্ঘ কয়েক দশক পর প্রথমবারের মতো, গ্রামবাসীরা তাঁকে স্নান করিয়েছিলেন। সেই পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার কয়েক মাসের মধ্যেই চলে গেলেন “বিশ্বের নোংরাতম মানুষ”।

আরও পড়ুন- আগামীকাল ভাইফোঁটা, চাহিদা তুঙ্গে চন্দননগরের সূর্য মোদকের জলভরা সন্দেশের

প্রায় ৭০ বছর স্নান না করেই কাটিয়ে দিয়েছিলেন আমু। ২০১৩ সালে  তাঁর এই অদ্ভুত জীবন কাহিনিকে ঘিরে একটি তথ্যচিত্রও তৈরি করা হয়েছিল। যার নাম ‘দ্য স্ট্রেঞ্জ লাইফ অফ আমু হাজি’ (The Strange life of Amu Haji)। এরপর থেকেই তাঁর নানান ভিডিয়ো ভাইরাল হতে থাকে সোশ্যাল মিডিয়া জুড়ে। যেখানে তাঁকে দেখে রীতিমতো আঁতকে উঠেছিল নেটিজেনরা।

 

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...