Saturday, May 16, 2026

বিশ্বে প্রথম মুখে টানা করোনা ভ্যাকসিন চালু করল চিন

Date:

Share post:

ইনজেকশনের মাধ্যমে টিকা নেওয়ার দিন প্রায় শেষের পথে। কারণ, চিনে চালু হল মুখ দিয়ে নেওয়ার প্রথম করোনা ভ্যাকসিন। এই টিকা নিতে সময় লাগবে মাত্র ২০ সেকেন্ড। বুধবার সকাল থেকেই সাংহাইতে শুরু হয়েছে  টিকাকরণ কর্মসূচি।চিনের সরকারি সংবাদমাধ্যমগপলি ইতিমধ্যেই এই টিকাকরণ কর্মসূচির ছবি ও ভিডিয়ো তুলে ধরেছে।

আরও পড়ুন:Corona Update: বাড়ল সংক্রমণ, উৎসবের প্রাক্কালে করোনার দাপট

জানা গেছে, যাঁরা ইতিমধ্যেই দু’টি টিকা নিয়েছেন, প্রথম পর্যায়ে তাঁদের ‘বুস্টার’ হিসাবে মুখে নেওয়ার টিকা বিনামূল্যে দেওয়া হচ্ছে। পরবর্তী পর্যায়ে প্রাথমিক ধাপের টিকাকরণের জন্যও এই পদ্ধতি ব্যবহার করা হতে পারে বলে জানানো হয়েছে। বেজিংয়ের দাবি, উন্নয়নশীল দেশগুলিতে দ্রুত টিকাকরণের ক্ষেত্রে এই পদ্ধতি কার্যকরী হবে। ভ্যাকসিন টেনে ৫ সেকেন্ড শ্বাস ধরে রাখতে হবে, এক জন ব্যক্তিকে এই টিকা দিতে সর্বোচ্চ ২০ সেকেন্ড সময় লাগে। ফলে দ্রুততার ভিত্তিতে টিকাকরণ সম্ভব। যারা ইতিমধ্যে টিকা নিয়েছেন, জানাচ্ছেন এর স্বাদ নাকি দুধ-চা-এর মতো মিষ্টি।

চিনা সংস্থা ক্যানসিনো বায়োলজিকস এই ভ্যাকসিন তৈরি করেছে। গত সেপ্টেম্বরেই অনুমোদন দিয়েছে চিনের নিয়ন্ত্রক সংস্থা। এবার সেই টিকাকরণ শুরু হয়েছে।
বিশ্বজুড়ে কোভিড-১৯ ঠেকাতে বহুদিন ধরেই টিকার সরলীকরণের চেষ্টা চলছে। সিরিঞ্জের মাধ্যমে প্রথাগত টিকা পদ্ধতির পাশাপাশি ভারত-সহ বিভিন্ন দেশে ইতিমধ্যেই নাকে স্প্রের মাধ্যমে নেওয়া টিকার ব্যবহার শুরু হয়েছে। সেই পথেই এক ধাপ এগিয়ে মুখে নেওয়ার টিকা চালু করল চিন। সে দেশের প্রশাসন চাইছে যত বেশি সম্ভব মানুষ এই টিকা গ্রহণ করুন। তবেই সব ধরনের করোনা বিধি তুলে নিতে পারবে প্রশাসন। অর্থনীতিও ত্বরাণ্বিত হবে।

Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...