Monday, April 13, 2026

শনিবার বড় ম‍্যাচ, নিজের সেরা পারফরম্যান্স দিতে মরিয়া সার্থক

Date:

Share post:

বেজে গিয়েছে ডার্বির দামামা। শনিবার যুবভারতী স্টেডিয়ামে ২০২২-২৩ আইএসএল-এর প্রথম ডার্বিতে এটিকে মোহনবাগানের মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এফসি। গত ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেডকে তাদের ঘরের মাঠে হারিয়ে চনমনে লাল-হলুদ ফুটবলাররা। মোহনবাগানের বিরুদ্ধে জয় বজায় রাখতে তারা। ডার্বির প্রস্তুতির মাঝেই বড় ম‍্যাচ নিয়ে মুখ খুললেন লাল হলুদ দলের অন্যতম ফুটবলার সার্থক গুলুই।

ইস্টবেঙ্গলের মিডিয়ায় সার্থক বলেন, “নর্থ ইস্ট ম্যাচে আমাদের জয় দলকে বিশাল আত্মবিশ্বাস জুগিয়েছে। আমরা খুবই ইতিবাচক এবং আশাবাদী। শনিবার আমরা ভাল খেলার চেষ্টা করবো। ইস্টবেঙ্গল এবং এটিকে মোহনবাগান দুই দলই গত ম্যাচে জয় পেয়েছে। সবাই জানে ডার্বি ম্যাচের গুরুত্ব কতটা। ম্যাচের দিন যারা ভালো খেলতে পারবে তারাই জিতবে। তবে আমরা আমাদের সেরা পারফরম্যান্স দেব।”

শেষ ম‍‍্যাচ নর্থইস্ট ইউনাইটেডকে হারানো নিয়ে সার্থক বলেন,” আমি আমার কাজ করেছি। কোচ আমার উপর আস্থা রেখেছিল এবং আমি চেষ্টা করেছি নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নিজের সেরাটা দেওয়ার। আমি আনন্দিত যে শেষ ম্যাচে আমরা জিতেছি এবং তিন পয়েন্ট নিয়ে ফিরেছি। ডার্বি ম্যাচের আগে আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী।”

ডার্বির দিন আবার স্টেডিয়ামে ভর্তি সমর্থক।  তাদের উদ্দেশ্যে সার্থক বলেন, “দুই বছর পর সমর্থকদের আবারও স্টেডিয়ামে দেখতে পেয়ে মন ভরিয়ে দেয়। শনিবার কলকাতায় আমরা আইএসএলের প্রথম ডার্বি খেলতে চলেছি। যদিও এই মরশুমের প্রথম দুই ম্যাচে আমরা আশানুরূপ ফলাফল পাইনি, তবে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে আমরা ফিরে এসেছি। আমি আমাদের সমর্থকদের অনুরোধ করবো আমাদের এভাবেই সমর্থন করে যাওয়ার জন্য। আমরা শনিবার লাল হলুদ সমর্থকদের সামনে জেতার ব্যাপারে আশাবাদী।”

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

Related articles

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

আজ বিকেলে শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আশার শেষকৃত্য

এক অধ্যায়ের অবসান ঘটিয়ে রবিবার প্রয়াত হয়েছেন কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। শোকাতুর ভারতীয় সংগীত মহল। আজ শিল্পীর...

ভোটের প্রচারে আজ করিমপুর-রানাঘাট – বাদুড়িয়ায় অভিষেকের জনসভা

ছাব্বিশের বাংলায় বিধানসভা নির্বাচন (West Bengal assembly election) শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি। জোরকদমে প্রচার চালাচ্ছে...

আজ বীরভূম-বর্ধমান- বাঁকুড়া জুড়ে নির্বাচনী প্রচারে মমতা 

ভোটের প্রচারে আজ একাধিক জনসভা ও পদযাত্রা-সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বীরভূম থেকে এদিনের...