Saturday, June 20, 2026

Burdwan: মিনি জু-তে দর্শকদের স্বাগত জানাতে প্রস্তুত চার চারটি চিতা

Date:

Share post:

শীতের আনন্দের (Winter Fun) অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ঘোরা ফেরা আর খাওয়া দাওয়া। আর বাঙালির কাছে শীত মানেই চিড়িয়াখানা (Zoo)। গায়ে সোয়েটার পরে হাতে কমলালেবু নিয়ে দুপুরের রোদ গায়ে মেখে বাঘ, ভাল্লুক, কুমির, হাতি দেখার আনন্দটাই আলাদা । এবার সেই তালিকায় যুক্ত হল চিতা (Cheetah)। সপরিবারে দুই শাবকসহ চারটি চিতা (Cheetah)আপনাকে স্বাগত জানাতে চলেছে । এ বার শীতে পশু ও প্রকৃতিপ্রেমীদের নজর কাড়তে চলেছে বর্ধমানের (Burdwan)রমনা বাগান অভয়ারণ্য (Ramanabagan Zoo)। মিনি জু-তে চার চারটি চিতা স্বাগত জানাবে দর্শকদের।

এবার শীতে বাবা মায়ের সঙ্গে ছোট্ট দুই চিতা শাবক কেও দৌড়াদৌড়ি করতে দেখার আনন্দ পাবেন বর্ধমানবাসী। রমনা বাগান অভয়ারণ্য ঘিরে তৈরি হয়েছে নতুন আগ্রহ। বন বিভাগের তরফ থেকে দর্শকদের মনোরঞ্জন করতে ইতিমধ্যেই একগুচ্ছ পরিকল্পনা নেওয়া হয়েছে। আর সবথেকে উল্ল্যেখযোগ্য হল এই প্রথম রমনাবাগানে প্রবেশের পরই দর্শকরা চার চারটি চিতা বাঘের দর্শন পেতে চলেছেন। বনবিভাগ (Forest Department) সূত্রে জানা যায় চিতা শাবকদের উন্মুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্য বন বিভাগীয় আধিকারিক নিশা গোস্বামী (Nisha Goswami) বলছেন রমনা বাগানের ইতিহাসে এই প্রথমবার দর্শকরা একসঙ্গে চারটি চিতা বাঘ দেখার রোমাঞ্চ উপভোগ করতে পারবেন। চিড়িয়াখানায় রয়েছে ভাল্লুক তো থাকছেই পাশাপাশি সম্বর হরিণের এনক্লোজার। পাশপাশি রয়েছে স্পটেড ডিয়ার ও বার্কিং ডিয়ারের খাঁচা।এরপর পাখির খাঁচা তে এমু, গোল্ডেন পিজিয়ন, সিলভার পিজিয়ন আর জাতীয় পাখি ময়ূরের দেখা মিলবে। জলাশয়ে দেখা পাওয়া যাবে ঘড়িয়ালদের।পাখির খাঁচার উল্টোদিকে রয়েছে এই পার্কের অন্যতম আকর্ষণ বিশাল কুমির। তবে সব থেকে বড় আকর্ষণ চিতা মনে করছে বন দফতর।

 

Related articles

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...