Saturday, June 20, 2026

ভুল বোঝাবুঝিতে আদালতে পেশ করা গেল না পার্থকে, পিছিয়ে গেল শুনানি

Date:

Share post:

নিয়োগ দুর্নীতি(recruitment corruption) কাণ্ডে শুক্রবার আদালতে পেশ করার কথা ছিল পার্থ চট্টোপাধ্যায়কে(Partha Chatterjee)। তবে জেল ও কোর্টের ভুল বোঝাবুঝির জেরে শুনানিতে হাজির করানো গেল না রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। এই ঘটনায় রীতিমত ক্ষুব্ধ হল আদালত(Court)। জানা গিয়েছে, আগামী সোমবার আদালতে পেশ করা হবে পার্থ চট্টোপাধ্যায়কে। সেদিনই হবে শুনানি।

শেষবার শুনানিতে ২৮ অক্টোবর পর্যন্ত জেল হেফাজত দেওয়া হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে। পরবর্তী শুনানিতে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই হিসেবে আজ আদালতে তোলার কথা ছিল তাঁকে। পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি আদালতে পেশের কথা ছিল কল্যাণময় গঙ্গোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্যদেরও। সেই মতো জেলের তরফে শুক্রবার সকালে পার্থ-কল্যাণময়-সুবীরেশের ফাইল পাঠিয়ে দেওয়া হয়। জেল কর্তৃপক্ষ মনে করেছিল এই শুনানি হবে ভার্চুয়ালি। তবে শেষ বারই আদালত জানিয়েছিল সশরীরে হাজিরার কথা। কারণ ভ্যাকেশান কোর্টে ভারচুয়ালি শুনানির ব্যবস্থা নেই। এই ভুল বোঝাবুঝির ফলে এদিন শুনানি সম্ভব হল না। গোটা ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ আদালত।

জানা গিয়েছে, আগামী সোমবার অর্থাৎ ৩১ অক্টোবর পার্থ চট্টোপাধ্যায় সহ সকলকে সশরীরে দিয়ে আদালতে উপস্থিত করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। এই ঘটনায় ক্ষুব্ধ পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীও। তিনি বলেন, চার্জশিট পেশের পর শুক্রবারই ছিল প্রথম শুনানি। ফলে এদিন প্রথম পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন জানানো হতো। কিন্তু ঘটনাচক্রে শুনানিই হল না।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...