Saturday, April 4, 2026

ফের তলব, ২ নভেম্বর দিল্লির ইডি দফতরে হাজিরা দিতে হবে সুকন্যাকে

Date:

Share post:

সিবিআইয়ের (CBI) পর এবার ইডির (ED) ডাকেও হাজির হলেন না অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল (Sukanya Mondal)। গরুপাচার (Cow Smuggling)মামলায় বৃহস্পতিবার সুকন্যাকে দিল্লির দফতরে তলব করেছিল ইডি। কিন্তু হাজিরা দিলেন না সুকন্যা (Sukanya Mondal)। ব্যক্তিগত কারণ দেখিয়ে ইডির হাজিরা এড়িয়ে গেলেন তিনি। এরপর আজ শুক্রবার ফের নতুন করে নোটিশ জারি করা হল। আগামী ২ নভেম্বর দিল্লির ইডির (ED)সদর দফতরে হাজিরা দিতে হবে কেষ্ট কন্যাকে। পাশাপাশি অনুব্রত মণ্ডলের চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট মণীশ কোঠারিকেও (Manish Kotharia)তলব করা হয়েছে বলে জানা যাচ্ছে ।

উলেখ্য গরু পাচার মামলার তদন্তে নেমে সুকন্যার বিপুল সম্পত্তির হদিশ পান তদন্তকারীরা। অনুব্রত মণ্ডলের পাশাপাশি তিনি কীভাবে এত টাকার সম্পত্তি করলেন সেটাই এখন জানতে চান তদন্তকারীরা। সূত্রের খবর বেশ কিছুদিন ধরেই বোলপুরে নেই সুকন্যা। তিনি ভিন রাজ্যে আছেন ব্যক্তিগত কাজে। ফলে আগামী ২ তারিখ তিনি হাজিরা দেবেন কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে। সুকন্যা মণ্ডলের সম্পত্তির হদিশ করতে গিয়ে দেখা গেছে প্রাইমারি স্কুল শিক্ষিকা সুকন্যার ৮ বছরে সম্পত্তি বেড়েছে প্রায় ১৭৫ গুণ। এই হিসেবটা ২০১৩-১৪ থেকে ২০২১-২২-এর মধ্যে। ২০১৯-২০-তে আগের বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি আয় বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ । সুকন্যার আয়কর রিটার্ন থেকেই এই তথ্য পেয়েছে সিবিআই। এবার চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট মণীশ কোঠারিকেও তলব করা হয়েছে। গরুপাচার মামলায় এবার ইডির নজরে অনুব্রতর সম্পত্তি।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...