Tuesday, March 31, 2026

স্থগিত পূর্বাঞ্চলীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠক, মুখোমুখি হচ্ছেন না অমিত-মমতা

Date:

Share post:

স্থগিত পূর্বাঞ্চলীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠক। ফলে ৫ নভেম্বরের নবান্নে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মুখোমুখি সাক্ষাৎ হচ্ছে না। সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অন্য কর্মসূচি থাকার কারণে তিনি আসতে পারছেন না। সেই জন্য আপাতত স্থগিত বৈঠক।

ইস্টার্ন রিজিওনাল সিকিউরিটি কাউন্সিলের চেয়ারম্যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ আর তার ভাইস চেয়ারম্যান রাজ্যের মুখ্যমন্ত্রী৷ এই বৈঠকে পূর্বাঞ্চলের রাজ্যগুলির সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার কথা ছিল৷ অমিত শাহ, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও থাকার কথা ছিল বিহার (Bihar), ওড়িশা (Odissa), অসম (Assam), ঝাড়খণ্ড (Jharkhand) এবং সিকিমের (Sikkim) মুখ্যমন্ত্রীদের। এই বৈঠকের ফাঁকেই অমিত শাহের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের আলাদা বৈঠক হওয়ারও সম্ভাবনা ছিল৷ কিন্তু আপাতত সেই সম্ভাবনা নেই।

Related articles

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...