Friday, June 26, 2026

রাজ্যের ডেঙ্গি সর্তকর্তা, ৭ জেলায় নজরদারি আরও বাড়ানোর নির্দেশ মুখ্যসচিবের

Date:

Share post:

রাজ্যে চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গি সংক্রমণ। ডেঙ্গি (Dengue) কবলিত ৭ জেলায় নজরদারি আরও বাড়ানোর নির্দেশ দিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Hakrishna Dwibedi)। শনিবার, সব জেলাশাসক ও মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের বৈঠক করেন। ছিলেন অন্যান্য স্বাস্থ্যকর্তারাও। ভার্চুয়াল ওই বৈঠকে রাজ্যের সার্বিক ডেঙ্গি পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

স্বাস্থ্য দফতরের পর্যালোচনায় জানা গিয়েছে মুর্শিদাবাদ, কলকাতা, উত্তর ২৪ পরগনা, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি এবং দার্জিলিং- এই ৭টি জেলায় ডেঙ্গি বেশি সংক্রমিত চেহারা হয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এই বৈঠকে নজরদারি বাড়ানোর জন্য জেলার মুখ্যস্বাস্থ্য আধিকারিকদের নির্দেশ দেন মুখ্যসচিব। বাড়ি বাড়ি গিয়েও নজরদারি বাড়াতে বলেন তিনি। বৈঠকে কলকাতার ডেঙ্গি পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। সূত্রের খবর, বৈঠকে কলকাতার পুর কমিশনারের উদ্দেশে মুখ্যসচিব বলেন, মহানগরীর অনেক জায়গায় সেভাবে নজরদারি চালানো হচ্ছে না। উত্তর কলকাতার (Kolkata) তুলনায় দক্ষিণে অনেক বেশি সংখ্যক মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হচ্ছেন। পাশাপাশি ডেঙ্গি চিকিৎসায় জেলা ও ব্লক হাসপাতালগুলিতে পর্যাপ্ত ওষুধ মজুত রাখা-সহ সব ধরনের পরিকাঠামো তৈরি রাখার উপরে বৈঠকে জোর দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

আরও পড়ুন- বিক্ষোভের নামে অরাজকতা! লালগোলায় SFI-DYFI-এর থানা অভিযান ঘিরে ধুন্ধুমার

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...